ডেস্ক, রাজনীতি ডটকম

নাইজেরিয়ার জামফারা রাজ্যে একটি সোনার খনি ধসে গিয়ে কমপক্ষে ১০০ জনেরও বেশি শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর থেকে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার মারুর কাদাউরি খনি এলাকায় একটি খোঁড়া গর্ত ধসে পড়ার সময় ভূগর্ভে বহু স্থানীয় খনি শ্রমিক কাজ করছিলেন।
খনিতে চাপা পড়াদের উদ্ধারে জড়িত স্থানীয় বাসিন্দা সানুসি আউয়াল বলেছেন, জঞ্জালের নিচ থেকে অন্তত ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে তার এক ভাইও রয়েছে।
“ধসের সময় শতাধিক খনি শ্রমিক কাজ করছিলেন,” ফোনে রয়টার্সকে এমনটাই বলেছেন আউয়াল।
“আমরা জীবিত উদ্ধার হয়েছি বলে ভাগ্যবান। শতাধিক লোকের মধ্যে কেবল আমরা ১৫ জন (জীবিত) উদ্ধার হয়েছি,” বলেছেন চিকিৎসাধীন ইসা সানি।
জামফারা রাজ্যের খনি শ্রমিক সংস্থার মোহাম্মাদু ইসাও সোনার খনি ধসের খবর নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্তদের বের করে আনার চেষ্টা করার সময় অনেক উদ্ধারকারীও শ্বাসকষ্টে ভুগেছেন, বলেছেন তিনি।
এ প্রসঙ্গে রয়টার্স জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকারের মন্তব্য চেয়ে ফোন এবং বার্তা পাঠালেও তাৎক্ষণিকভাবে সাড়া পায়নি।
জামফারায় অবৈধ খনন বেশ স্বাভাবিক; সাধারণত সশস্ত্র গ্যাংগুলোর হাতেই স্বর্ণখনিগুলোর নিয়ন্ত্রণ থাকে। এ অবৈধ খননকে কেন্দ্র করে প্রায়ই সেখানে সহিংসতা ও প্রাণঘাতী দুর্ঘটনার খবর পাওয়া যায়।

দিনটি ছিল ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর, মঙ্গলবার। ছিনতাইকারীরা ছোট ছোট দলে পূর্ব আমেরিকার আকাশপথ দিয়ে ওড়া চারটি বিমান একইসাথে ছিনতাই করে। তারা বিমানগুলোকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে নিউইয়র্ক আর ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবনে আঘাত হানার জন্য।
৪ ঘণ্টা আগে
ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটের ‘কস্ট অব ওয়ার’ প্রকল্পের হিসাবে, ২০০১ সালের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত যুদ্ধ ও সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকাণ্ডে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ব্যয় দাঁড়ায় প্রায় আট ট্রিলিয়ন ডলারে। এর মধ্যে আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধাঞ্চলের ব্যয়ই ছিল প্রায় ২.৩ ট্র
৬ ঘণ্টা আগে
দুই ইরানি ঊর্ধ্বতন সূত্রসহ বিষয়টি সম্পর্কে অবগত অন্য ব্যক্তিরা রয়টার্সকে বলেন, এ ব্যবস্থার মাধ্যমে ইরান চীন থেকে ওষুধ, যানবাহন ও যোগাযোগ সরঞ্জাম কিনেছে। গত এক বছরে অন্তত একবার কয়েক মিলিয়ন ডলার মূল্যের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহসংক্রান্ত চুক্তিতেও এ পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ কথা বলেন। তিনি জানান, তিন দেশের মধ্যে নিয়মিত বৈঠক, পরামর্শ ও যোগাযোগ চলছে। তবে এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ বা নতুন সদস্য নেওয়ার কোনো আলোচনা নেই।
২০ ঘণ্টা আগে