ডেস্ক, রাজনীতি ডটকম

চীনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দেশটির সামরিক গবেষকরা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ব্যবহার করে নিজেদের দেশীয় এআই ব্যবস্থা প্রশিক্ষণ দিয়েছেন। ওপেনএআই ও অ্যানথ্রপিকের তৈরি এসব মার্কিন এআই মডেল কাজে লাগিয়ে চীনের সামরিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের বিশেষায়িত এআই সক্ষমতা বাড়াচ্ছে। ৮০টির বেশি চীনা একাডেমিক গবেষণাপত্র ও পেটেন্ট পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে প্রকাশ্যে না আসা এসব তথ্য থেকে চীনের সামরিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কীভাবে নিজেদের বিশেষায়িত এআই ব্যবস্থা তৈরিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এআই মডেলকে শর্টকাট হিসেবে ব্যবহার করছে, তার একটি বিরল চিত্র পাওয়া যায়। এদিকে উন্নত চিপ ও অন্যান্য কৌশলগত প্রযুক্তিতে বেইজিংয়ের প্রবেশাধিকার সীমিত করতে ওয়াশিংটন নানা পদক্ষেপ নিয়ে আসছে।
নথিগুলোতে ‘মডেল ডিস্টিলেশন’ নামে পরিচিত একটি প্রযুক্তির ব্যাপক ব্যবহারের তথ্য উঠে এসেছে। এ পদ্ধতিতে শক্তিশালী কোনো এআই ব্যবস্থার তৈরি করা আউটপুট ব্যবহার করে ছোট ও নির্দিষ্ট কাজের উপযোগী মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে শুরু থেকে অত্যাধুনিক এআই ব্যবস্থা তৈরিতে যে বিপুল কম্পিউটিং সক্ষমতা প্রয়োজন, তা ছাড়াই স্থানীয়ভাবে এসব মডেল ব্যবহার করা সম্ভব হয়।
ওয়াশিংটনভিত্তিক জামস্টাউন ফাউন্ডেশন সংকলিত এবং একান্তভাবে রয়টার্সকে দেওয়া গবেষণাগুলোসহ বিভিন্ন নথি পর্যালোচনা করে রয়টার্স দেখেছে, পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ও অন্যান্য সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট গবেষকেরা ব্যাপকভাবে এই ডিস্টিলেশন প্রযুক্তি ব্যবহার করছেন।
গবেষণাপত্রগুলো থেকে ধারণা পাওয়া যায়, চীনের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এআই মডেলগুলোকে একই সঙ্গে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের উৎস এবং মার্কিন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান কমানোর একটি উপায় হিসেবে দেখছে।
তবে বিতর্কের কেন্দ্রবিন্দু ডিস্টিলেশন প্রযুক্তি নিজে নয়; বরং এর মাধ্যমে অননুমোদিতভাবে সক্ষমতা বের করে নেওয়ার বিষয়টি। ডিস্টিলেশন শিল্পে বহুল ব্যবহৃত একটি প্রযুক্তি।
যুক্তরাষ্ট্র-চীন এআই ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে আলোচনার আগে বিষয়টি এখন বড় ধরনের বিরোধের কারণ হয়ে উঠেছে। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন, কিছু চীনা প্রতিষ্ঠান ডিস্টিলেশন ব্যবহার করে মার্কিন এআই মডেলগুলোর সক্ষমতা বের করে নিচ্ছে। এতে রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে এবং মেধাস্বত্ব লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারে।
চীন এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির দাবি, ওয়াশিংটন এআই নিয়ে ‘আধিপত্যবাদ’ চালাচ্ছে। একই সঙ্গে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন কোম্পানিগুলোও একই ধরনের চর্চায় যুক্ত হয়েছে।
চীনা ডেভেলপাররাও তাদের এআই অগ্রগতি বিদেশি মডেলের ওপর নির্ভরশীল— এমন দাবি প্রত্যাখ্যান করেছেন। এআই স্টার্টআপ মুনশট গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের এমন অভিযোগ অস্বীকার করে যে তাদের কিমি কে৩ মডেলটি ডিস্টিলেশন ব্যবহার করে তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, মডেলটি নিজস্ব প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে তৈরি হয়েছে।
জামস্টাউনের ফেলো সানি চেউং ৬০টির বেশি গবেষণাপত্র বিশ্লেষণ করেছেন। তিনি বলেন, চীনা সামরিক বিজ্ঞানীরা পশ্চিমা মডেলগুলোর যুক্তি প্রয়োগের ধাপগুলো পদ্ধতিগতভাবে সংগ্রহ করে সেগুলো নজরদারি, সাইবার যুদ্ধ এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের কাজে ব্যবহারের জন্য মানিয়ে নিচ্ছেন।
চেউং বলেন, ‘একটি মডেলকে সঠিক উত্তর শেখানো এক বিষয়, কিন্তু সেই উত্তরের পেছনের যুক্তি শেখানো অনেক কঠিন।’
তিনি আরও বলেন, ‘এসব গবেষণাপত্র দেখাচ্ছে, চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট গবেষকেরা পশ্চিমা মডেলগুলোর ব্যয়বহুল ও মালিকানাধীন যুক্তি প্রয়োগের সক্ষমতা ছোট ছোট ব্যবস্থায় স্থানান্তরের চেষ্টা করছেন, যেগুলো তারা নিজেরা নিয়ন্ত্রণ ও স্থানীয়ভাবে ব্যবহার করতে পারবেন।’
রয়টার্স একাডেমিক গবেষণাগুলোর সত্যতা যাচাই করেছে এবং সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আরও প্রায় দুই ডজন ঘটনা শনাক্ত করেছে।
গত বছর প্রকাশিত পিএলএর ইউনিট ৯৬৯৪১-এর গবেষকদের একটি গবেষণাপত্রে ওপেনএআইয়ের জিপিটি-৩.৫ ব্যবহার করে সংবেদনশীল সামরিক সোর্স কোড প্রক্রিয়াজাত করার কথা বলা হয়েছে। ইউনিট ৯৬৯৪১ বেইজিংয়ে অবস্থিত একটি সামরিক গোয়েন্দা ও সাইবার যুদ্ধ ইউনিট।
গবেষকরা বলেন, তৃতীয় পক্ষের মডেলগুলো শ্রেণিবদ্ধ তথ্য ব্যবহারের জন্য উপযুক্ত নয়। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে তারা জিপিটি-৩.৫ ব্যবহার করে সফটওয়্যার কোডের সারসংক্ষেপ তৈরি করেন। এরপর সেই সারসংক্ষেপের ওপর একটি দেশীয় মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে সেটি পুরোপুরি চীনের সামরিক নেটওয়ার্কের ভেতরে পরিচালনা করা যায়।
এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউজ, পেন্টাগন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, পিএলএ এবং ওপেনএআইয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা কেউই কোনো মন্তব্য করেনি।
নজরদারি থেকে সামরিক কাজে ব্যাপক ব্যবহার
রয়টার্স ও জামস্টাউনের গবেষণাপত্র পর্যালোচনায় দেখা গেছে, চীনা গবেষকেরা কনটেন্ট নজরদারি থেকে শুরু করে সামরিক কাজে ব্যবহারের জন্য বিভিন্ন উদ্দেশ্যে ডিস্টিলেশন প্রযুক্তি ব্যবহার করেছেন।
চীনের অস্ত্রশিল্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা নর্থ ইউনিভার্সিটি অব চায়নার গবেষকেরা সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারি ও কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য একটি টেক্সট শ্রেণিবিন্যাস মডেল তৈরিতে অ্যানথ্রপিকের ক্লড ৩ হাইকু ব্যবহার করে কৃত্রিম প্রশিক্ষণ তথ্য তৈরি করেছেন।
অ্যানথ্রপিক জানিয়েছে, তারা চীনে বা বেইজিংয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোকে ক্লড ব্যবহারের বাণিজ্যিক সুযোগ দেয় না। নীতিমালা লঙ্ঘন শনাক্ত করতে প্রতিষ্ঠানটি নজরদারি ব্যবস্থাও ব্যবহার করে।
প্রতিষ্ঠানটি আরও বলেছে, ডিস্টিলেশনের মাধ্যমে তৈরি মডেলগুলো মূল ব্যবস্থার নিরাপত্তা সুরক্ষাগুলো হারাতে পারে। এর ফলে এমন সংবেদনশীল সক্ষমতা অন্য মডেলে স্থানান্তরিত হওয়ার সুযোগ তৈরি হতে পারে, যেগুলোর ওপর মূল প্রতিষ্ঠানের আর কোনো নিয়ন্ত্রণ নেই।
পিএলএর ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলটির ২০২৪ সালের একটি গবেষণাপত্রে একটি ইমেজ-প্রসেসিং মডেলের আকার ছোট করে সেটিকে চালকবিহীন আকাশযানে ব্যবহারের কথা বলা হয়েছে। এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও ড্রোনগুলো তাৎক্ষণিক ভিডিও বিশ্লেষণ করতে এবং নেভিগেশন ও লক্ষ্যবস্তু নির্ধারণের সিদ্ধান্তে সহায়তা করতে পারে।
একইভাবে, চলতি বছরের শুরুতে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, চীনের একাডেমি অব মিলিটারি সায়েন্সেসের গবেষকেরা ডিস্টিলেশন ব্যবহার করে ড্রোন, জাহাজ ও চালকবিহীন সাবমেরিনের অংশগ্রহণে পরিচালিত সামুদ্রিক সামরিক মহড়ার সময় কৌশলগত সামরিক হার্ডওয়্যারে একটি লক্ষ্য শনাক্তকরণ মডেল চালিয়েছেন।
সুবিধা ও সীমাবদ্ধতা
সীমান্তবর্তী বা অত্যাধুনিক এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে চীন ডিস্টিলেশন প্রযুক্তিকে গুরুত্ব দিয়েছে। একই সময়ে উচ্চক্ষমতার চিপ রপ্তানিতে ওয়াশিংটনের নিয়ন্ত্রণের কারণে উন্নত কম্পিউটিং সম্পদের ঘাটতির মুখে পড়েছে দেশটি।
কেন্দ্রীয় ও স্থানীয় সরকারগুলো ‘মডেল লাইটওয়েটিং’ এবং এজ কম্পিউটিংয়ের প্রসার ঘটিয়েছে। ড্রোন, স্যাটেলাইট ও সীমিত প্রসেসিং ক্ষমতাসম্পন্ন অন্যান্য যন্ত্রে এআই মডেল চালানোর সুযোগ তৈরি করে— এমন প্রযুক্তির জন্য ভর্তুকি ও গবেষণা তহবিল দেওয়া হচ্ছে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ডিস্টিলেশন প্রযুক্তির উল্লেখযোগ্য সীমাবদ্ধতাও রয়েছে।
চীনা এআই মডেলগুলো যুক্তরাষ্ট্রের মডেলগুলোর সঙ্গে ব্যবধান কমিয়ে আনায় দেশটির সামরিক গবেষকরাও এখন ডিস্টিলেশনকে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি হিসেবে পরীক্ষা করছেন।
জানুয়ারিতে আর্মি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির গবেষকেরা ‘ডেটা-ফ্রি ডিস্টিলেশন’ নামে একটি পদ্ধতির ঝুঁকি নিয়ে গবেষণাপত্র প্রকাশ করেন। সরাসরি কোনো মডেলের মূল প্যারামিটারে প্রবেশাধিকার না থাকলেও তার সক্ষমতা উল্টো পথে বিশ্লেষণ করে বের করে নেওয়ার একটি পদ্ধতি হলো ডেটা-ফ্রি ডিস্টিলেশন।
এই দুর্বলতা মোকাবিলায় গবেষকরা এমন কিছু প্রতিরোধব্যবস্থার প্রস্তাব করেছেন, যার মাধ্যমে কোনো মডেলের প্রকাশ্য আউটপুটে থাকা গোপন যুক্তিগত তথ্য আড়াল করা যাবে।
ডিস্টিলেশনের মাধ্যমে তৈরি মডেলগুলোও মূল মডেলের কেবল নির্বাচিত সক্ষমতা ধারণ করে। ফলে অত্যাধুনিক বা ফ্রন্টিয়ার এআই ব্যবস্থার বিস্তৃত বুদ্ধিমত্তা পুরোপুরি অনুকরণ করা তাদের পক্ষে সম্ভব নয়।
এআই ডেটা কোম্পানি স্যাপিয়েনের সহপ্রতিষ্ঠাতা ট্রেভর কোভারকো বলেন, ডিস্টিলেশনের মাধ্যমে তৈরি মডেলগুলো এদের মূল মডেলের তুলনায় কম সক্ষমই থাকে।
তিনি বলেন, ‘এটিকে সাশ্রয়ী ও স্থানীয়ভাবে নিয়ন্ত্রিত একটি ব্যবস্থায় নির্বাচিত সক্ষমতা স্থানান্তর হিসেবে বোঝাই সবচেয়ে ভালো; অত্যাধুনিক এআই থেকে স্বাধীনতা অর্জন হিসেবে নয়।’

শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া বক্তব্যে হামাসের এক কর্মকর্তা বলেন, অস্ত্রের বিষয়টি নিয়ে দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। একই সঙ্গে মালয়েশিয়ায় থাকা আরও পাঁচ হাজার রোহিঙ্গাকেও ফেরত নিতে রাজি হয়েছে দেশটি। বুধবার এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
১ দিন আগে
হোরমোজগান প্রদেশের উপ-গভর্নর আহমাদ নাফিসির বরাত দিয়ে আইআরএনএ জানায়, কেশমের 'চাহ তাঙ্গু' এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িটিতে উদ্ধার অভিযান ও ধ্বংসস্তূপ অপসারণের কাজ শেষ হয়েছে। নাফিসি জানান, নিহতরা হলেন ওই পরিবারের বাবা, মা ও তাদের এক সন্তান। আহত অপর দুই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হ
১ দিন আগে
আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে প্রশিক্ষণ উড়ানের সময় একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ সদস্য ও সিভিল প্রোটেকশন বিভাগের কর্মীরা রয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
১ দিন আগে