ভারত-পাকিস্তান যুদ্ধে ৭ যুদ্ধবিমান ভূপাতিত: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

গত মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধে সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর মধ্যে কোন দেশের যুদ্ধবিমান কতটি, সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।

পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন ও ভারতের হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ তথ্য দেন। এ সময় তিনি দাবি করেন, ভারত ও পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছিল, যা ঠেকাতে ভূমিকা রেখেছিলেন তিনি।

ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তানের যুদ্ধটা পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছিল। সাতটা যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। আমি তখন বলেছিলাম, তোমরা কি বাণিজ্য করতে চাও? লড়াই চালালে আমরা কোনো বাণিজ্য করব না।

ট্রাম্প বলেন, এ সময় দুই দেশকে তিনি ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে মীমাংসা না করলে তিনি দুই দেশের সঙ্গেই বাণিজ্য বন্ধের হুমকি দেন। ট্রাম্প বলেন, ‘এরপর তারা বলল, এখন আর যুদ্ধ চলছে না।’

শুল্ক ও বাণিজ্য চাপ প্রয়োগের মাধ্যমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমার হাতে শুল্ক ও বাণিজ্যের হাতিয়ার ছিল। আমি বলেছিলাম, তোমরা যদি লড়াই চালিয়ে যেতে চাও, সবাইকে মেরে ফেলতে চাও, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু তখন আমি তোমাদের প্রত্যেকের ওপর শতভাগ শুল্ক বসাব। এরপরই সবাই পিছু হটে।

এর আগে গত জুনে ইন্দোনেশিয়ায় এক সেমিনারে ভারতের প্রতিরক্ষা অ্যাটাশে ক্যাপ্টেন শিব কুমার স্বীকার করেন, ৭ মে রাতে পাকিস্তানে বেসামরিক স্থাপনায় হামলা চালানোর পর ভারতীয় বিমানবাহিনীকে কিছু বিমান হারাতে হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর, তিনিও বিমানের সংখ্যা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধে টিকতে না পেরে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে মরিয়া ইরান: ট্রাম্প

ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

৭ ঘণ্টা আগে

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।

৮ ঘণ্টা আগে

ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ অন্তত ৮৭ জন

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক

১১ ঘণ্টা আগে

সিরিয়ার ইদলিবে অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ: প্রাণহানি অন্তত ১৪

বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একাধিক উদ্ধারকারী ইউনিট। তবে ভেতরের গোলাবারুদে একের পর এক সেকেন্ডারি বিস্ফোরণ ঘটতে থাকায় আগুন নেভানোর কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। ঘণ্টার পর ঘণ্টা ধরে এলাকাটি থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। কর্তৃপক্ষ

১২ ঘণ্টা আগে
Advertisement