খামেনি কোথায় জানলেও এখনই ‘মারব না’: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৩: ৩৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অবস্থান সম্পর্কে জানেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার অবস্থান জানলেও তাকে এখনই ‘মারবেন না’ বলে জানিয়েছেন তিনি। আরও বলেছেন, ইরানের আকাশ এখন সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে।

ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নেই বললেও শুরু থেকেই এ ইস্যুতে নানা বক্তব্য দিয়ে আসছেন ট্রাম্প। মঙ্গলবারও (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে পোস্ট দিয়ে এসব কথা বলেন তিনি।

খামেনির নাম উল্লেখ না করে ট্রাম্প তার পোস্টে লিখেছেন, আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু। কিন্তু সেখানে নিরাপদ— আমরা তাকে বের করে (হত্যা!) আনব না। অন্তত এখনই নয়।

ট্রাম্প আরও লিখেছেন, ‘কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ কমছে।

ইরান-ইসরায়েল ইস্যুতে কাছাকাছি সময়ে আরও দুটি পোস্ট দিয়েছেন ট্রাম্প। এর একটিতে তিনি দাবি করে বলেন, ইরানের আকাশসীমা পুরোপুরি ও সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে।

তৃতীয় এক পোস্টে ট্রাম্প লিখেছেন কেবল দুটি শব্দ— ‘আনকন্ডিশনাল সারেন্ডার!’ এর অর্থ নিঃশর্ত আত্মসমর্পণ, ইরানকে যা করতে বলছেন বলেই মনে করছেন সবাই।

ইরান-ইসরায়েল সংঘাতে গত কয়েকদিনেও অনেক কথাই বলেছেন ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সুসম্পর্ক থাকলেও সরাসরি এ সংঘাতে ইসরায়েলের পক্ষ নিতে দেখা যায়নি তাকে। তবে এবারের পোস্টে তিনি সরাসরি তেহরানের আকাশের দখল প্রসঙ্গে ‘আমাদের’ শব্দটি ব্যবহার করায় তার আগের অবস্থানের বিপরীত। এর মধ্য দিয়ে ট্রাম্প সরাসরি ইরান-ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়লেন কি না, সে প্রশ্ন উঠেছে।

ট্রাম্প আরও এক পোস্টে লিখেছেন, ইরানের আকাশ নজরদারির ভালো প্রযুক্তি ও প্রচুর পরিমাণে অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম ছিল। কিন্তু সেগুলো যুক্তরাষ্ট্রের তৈরি সরঞ্জামের সঙ্গে তুলনীয় নয়। যুক্তরাষ্ট্রের চেয়ে ভাল আর কেউ এটা করতে পারে না।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লাতিন আমেরিকায় ‘মাদক চক্রের বিরুদ্ধে’ স্থল অভিযান চালাবে যুক্তরাষ্ট্র: হেগসেথ

হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌ যানে বিমান হামলার পর এবার স্থলভাগেও মাদক চোরাচালানকারী সংগঠনগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার মিত্র দেশগুলোর সেনারাও অংশ নিতে পারে।

১৬ ঘণ্টা আগে

‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে’র ডাক দিলেন সোনম ওয়াংচুক

ওয়াংচুক বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে এমন ‘নিঃস্বার্থ, নির্ভীক ও চরিত্রবান’ নারী-পুরুষকে সামনে আনতে হবে, যারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবেন। এ জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত একজন করে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন তিনি।

১৭ ঘণ্টা আগে

ট্রুথ সোশ্যাল পোস্ট আগাম দেখার পেইড সেবা, ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের পরিচালিত এ সেবায় মাসে সর্বোচ্চ ১ লাখ ডলারের বিনিময়ে ট্রুথ সোশ্যালে থাকা ১০টি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্ট অন্যদের আগে দেখার সুযোগ দেওয়া হয়। এসব অ্যাকাউন্টের মধ্যে ট্রাম্পের নিজের অ্যাকাউন্টও রয়েছে।

১ দিন আগে

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট সরিয়েছে মেটা

বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে জুন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী বলে সন্দেহ করা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মাসেই ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছিল।

১ দিন আগে