ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ বিমান হামলা, ৮ জন নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১১: ৪১
ছবি: সংগৃহীত

ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) বিভিন্ন সদর দফতরে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এতে তাদের ৮ সদস্য নিহত এবং অন্তত ৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে পিএমএফ।

বুধবার (২৯ জুলাই) ভোরে পরিচালিত এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সমন্বয়ে ইরাকে থাকা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রাজধানী রিয়াদের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা একাধিক ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মূলত সেসব ড্রোন হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়। সৌদি আরব জানায়, তারা উত্তেজনা বাড়াতে চায় না; তবে দেশের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।

অন্যদিকে, এই বিমান হামলাকে ‘চরম বিপজ্জনক উসকানি’ আখ্যা দিয়ে বিবৃতিতে পিএমএফ বলেছে, এটি ইরাকের সার্বভৌমত্ব এবং দেশের সরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের ওপর সরাসরি চরম লঙ্ঘন। তবে ড্রোন হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান-সমর্থিত অপর জোট 'ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক'। সৌদি আরবের এ অভিযোগকে ‘মনগড়া’ দাবি করে তারা যেকোনো বেপরোয়া পদক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে। সম্প্রতি সৌদি আরবে চালানো ড্রোন হামলার ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ইরাকি সামরিক বাহিনীও স্পষ্ট করে জানিয়েছে, কোনো বন্ধুপ্রতীম দেশের বিরুদ্ধে হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement