হোয়াইট হাউজেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু বানাতে পারে ইরান: সাবেক আইআরজিসি কমান্ডার

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোগাদ্দাম (ডানে)। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক এক জ্যেষ্ঠ কমান্ডার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক নজিরবিহীন হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজের ভেতরেও লক্ষ্যবস্তু বানানোর সক্ষমতা ইরানের রয়েছে।’

আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোগাদ্দাম ইরানের সংবাদভিত্তিক ওয়েবসাইট ফারারুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যদি লক্ষ্য হয় ট্রাম্পকে হত্যা করা, তাহলে ইসলামি প্রজাতন্ত্র হোয়াইট হাউজের ভেতরেও তা সহজেই করতে পারে। যখন প্রয়োজন হবে, আমরা তা করতে সক্ষম।’

ট্রাম্পকে নিয়ে এই হুমকিমূলক মন্তব্যের পাশাপাশি তেহরান ও ওয়াশিংটনের চলমান আলোচনা নিয়েও কথা বলেন কানানি মোগাদ্দাম। তিনি বলেন, ইরানের দৃষ্টিতে এই আলোচনা কোনো শান্তিচুক্তিতে পৌঁছানোর জন্য নয়।

তিনি বলেন, ‘আমরা শান্তির জন্য আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি না। আমরা উত্তেজনা কমানোর জন্য আলোচনা করছি।’ তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে এই আলোচনার উদ্দেশ্য হলো ইরানের দাবিগুলোকে আরও জোরালোভাবে তুলে ধরা এবং ওয়াশিংটনের আনা অভিযোগের জবাবে তেহরানের অবস্থান স্পষ্ট করা।

কানানি মোগাদ্দাম আরও বলেন, ‘ট্রাম্প ও তার অপরাধী সহযোগীদের সঙ্গে আমরা শান্তির জন্য আলোচনা করছি না। আলোচনায় আমরা শুধু আমাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে এবং যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে, তা স্পষ্ট করতে চাই। আর প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি এখনও আমাদের বিবেচনায় রয়েছে।’

সূত্র: মিডল ইস্ট মনিটর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে রাতভর মার্কিন হামলা, পারমাণবিক স্থাপনা টার্গেট করার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের অভ্যন্তরে একটি পারমাণবিক স্থাপনায়ও হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে ওয়াশিংটন।

৭ ঘণ্টা আগে

ইসরায়েলের সঙ্গে ‘গোপন যোগাযোগ’, গৃহবন্দি সাবেক ইরানি প্রেসিডেন্ট আহমাদিনেজাদ!

চারজন ইরানি কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত সরকার পরিবর্তনের পরিকল্পনার অংশ হিসেবে আহমাদিনেজাদকে ক্ষমতায় ফেরানোর চেষ্টা হয়েছিল। তবে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

১৪ ঘণ্টা আগে

ট্রাম্প বললেন যুক্তরাষ্ট্র এখন ‘হরমুজের অভিভাবক’, ইরানের প্রত্যাখ্যান

ট্রাম্প আরও বলেন, এখন থেকে যুক্তরাষ্ট্র নিজেকে হরমুজ প্রণালির অভিভাবক হিসেবে পরিচয় দেবে। নিরাপত্তা নিশ্চিত করতে যে ব্যয় হবে, তার ক্ষতিপূরণ হিসেবে প্রণালি দিয়ে পরিবাহিত সব পণ্যের ওপর ২০ শতাংশ হারে অর্থ আদায় করা হবে। এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে বলেও জানান তিনি।

১৭ ঘণ্টা আগে

ইরানের আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাজ্য

যুক্তরাজ্য সরকার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্তের ফলে তেহরানের সঙ্গে লন্ডনের কূটনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

১৯ ঘণ্টা আগে