৭টি যুদ্ধ থামিয়েছি, ৭টি নোবেল পুরস্কার পাওয়া উচিত: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত সাতটি যুদ্ধ বন্ধ করতে সমর্থ হয়েছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিটি যুদ্ধ থামানোর জন্য একটি করে, অর্থাৎ এসব যুদ্ধ থামানোর জন্য শান্তিতে সাতটি নোবেল পুরস্কার তার প্রাপ্য বলেও দাবি করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়েছে, শনিবার (২০ সেপ্টেম্বর) ‘আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স’ ডিনারে উপস্থিত হয়েছিলেন ট্রাম্প। সেখানেই তিনি সাতটি নোবেল পুরস্কারের দাবির কথা জানান।

এ বছরের মে মাসে চার দিনের যুদ্ধে জড়িয়েছিল ভারত-পাকিস্তান। ট্রাম্প এর আগেও কয়েকবার দাবি করেছেন, তিনিই এ যুদ্ধ থামিয়েছেন। শনিবারও তিনি একই দাবি করেন।

ট্রাম্প বলেন, আমরা শান্তি চুক্তি তৈরি করছি। যুদ্ধ থামাচ্ছি, যেমন আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি। আপনারা কি জানেন কীভাবে তাদের যুদ্ধ থামিয়েছি? বাণিজ্যর মাধ্যমে। তারা বাণিজ্য করতে চায়। আমি উভয় নেতাকেই গভীর শ্রদ্ধা করি। কিন্তু যদি আপনি ওই পরিস্থিতিগুলোর দিকে খেয়াল করেন, দেখবেন যুদ্ধ আমরা থামিয়েছি।

এ সময় ট্রাম্প দাবি করেন, তিনি আরও ছয়টি যুদ্ধ থামিয়েছেন। এগুলো হলো— থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া ও রুয়ান্ডা-কঙ্গো। ট্রাম্প বলছেন, বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়ে এগুলো বন্ধ করেছেন তিনি।

ট্রাম্প বলেন, ভারতের ক্ষেত্রে বলেছিলাম— দেখুন, আপনারা লড়াই না থামালে আমরা বাণিজ্য করব না। আর তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তারা থেমে গেল।

ট্রাম্প অবশ্য এবার প্রেসিডেন্ট নির্বাচন করার সময়ই প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সব যুদ্ধ থামিয়ে দেবেন। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়টি জোর দিয়ে বলেছিলেন। এ যুদ্ধ থামাতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে সে চেষ্টা এখনো আশার আলো দেখেনি।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমাকে বলা হয়েছিল, যদি আমি রাশিয়া-ইউক্রেন সংঘাত থামাতে পারি, তাহলে আমি শান্তিতে নোবেল পুরস্কার পাব। ঠিক আছে। তাহলে বাকি সাতটি যুদ্ধে বিষয়ে কী বলা হবে? প্রতিটির জন্যই আমার একটি করে নোবেল পাওয়া উচিত। তারা বলল, কিন্তু স্যার, আপনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারলে নোবেল পাবেন। আমি বললাম, আমি সাতটি যুদ্ধ থামিয়েছি। ওটা একটাই মাত্র যুদ্ধ এবং সেটি বড় যুদ্ধ।

ট্রাম্প অবশ্য স্বীকার করে নিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহজেই থামিয়ে দিতে পারবেন বলে ভেবেছিলেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক এখানে কাজে লাগবে বলেও ভেবেছিলেন তিনি। কিন্তু বাস্তবে পুতিন তাকে হতাশ করেছেন বলে মেনে নিয়েছেন।

তবে আশাও ছাড়ছেন না ট্রাম্প। যেকোনোভাবে এ যুদ্ধ বন্ধের চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। ট্রাম্প বলেন, তার (পুতিন) সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। আমি ভেবেছিলাম, এ যুদ্ধ সমাধান করা সবচেয়ে সহজ হবে। তবে আমরা এটি করব। একভাবে না হলে অন্যভাবে। যেভাবেই হোক, এটি বন্ধ করবই।

যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ থামানোর প্রয়াসের জন্য গর্ববোধ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, বিশ্ব মঞ্চে আমরা আবারও এমন কিছু করছি যে আমরা সম্মানিত হচ্ছি। আমরা এমন সম্মানিত হচ্ছি, যা আগে কখনো হয়নি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

১০ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১২ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১৩ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১৬ ঘণ্টা আগে