ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ২৮-দফা পরিকল্পনাকে ‘রুশ ইচ্ছাপত্র’ হিসেবে চাপিয়ে দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রশাসন।
শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে দাবি করেন, একদল সিনেটরের আনা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রই তৈরি করেছে, যেখানে ইউক্রেন ও রাশিয়ার মতামতও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইউক্রেন সংঘাত নিরসনে ট্রাম্পের ২৮-দফা পরিকল্পনাটি রাশিয়ার কোনো ‘ইচ্ছাপত্র’ নয় বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। একদল মার্কিন সিনেটরের আনা অভিযোগ প্রত্যাখ্যান করে এই দাবি করা হয়। খবর ওয়াশিংটন থেকে এএফপি।
একদল সিনেটর অভিযোগ করেন যে শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের ফোন করে জানান, প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে ‘রুশ ইচ্ছাপত্র’ চাপিয়ে দিতে চাইছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। রুবিও এবং পুরো প্রশাসন বারবার পরিষ্কার করেছে, এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের তৈরি। এতে রাশিয়া ও ইউক্রেনের মতামতও অন্তর্ভুক্ত করা হয়েছে।’

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে মঙ্গলবার (১১ আগস্ট) সতর্ক করেছিলেন জেলেনস্কি। এর একদিন পরই ইউক্রেনজুড়ে এই বড় ধরনের হামলা চালানো হয়।
৯ ঘণ্টা আগে
ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পেরেইরা শহরে, সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের তৃতীয় বৃহত্তম শহর কাতিতে অন্তত ৯৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা গেছে।
৯ ঘণ্টা আগে
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, জাহাজটি মার্কিন অবরোধ লঙ্ঘন করে ওমান উপসাগর দিয়ে ইরানের এক বন্দরের দিকে যাচ্ছিল। মার্কিন বাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
৯ ঘণ্টা আগে
বিমসটেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। সেই সূত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে এর বাইরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে ভারতের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।
২০ ঘণ্টা আগে