হাসিনাকে দেওয়া ডিগ্রি বাতিলের চিন্তা অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ২১: ০১

গণহত্যা ও গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত স্বৈরাচার শেখ হাসিনাকে দেয়া সম্মানসূচক আইন ডিগ্রি বাতিলের বিষয়ে বিশদ পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্বদ্যালয়। তবে পর্যালোচনার পরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েকদিন পর এই ঘোষণা আছে।

২০২৪ সালের জুলাই আন্দোলনে ব্যাপক হত্যাযজ্ঞ চালান পলাতক স্বৈরাচার শেখ হাসিনা। এরপর গণআন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন হাসিনা। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন দিয়েছে জাতিসংঘ। ওই রিপোর্টে তার বিরুদ্ধে ১৪ শ'র বেশি মানুষকে হত্যা ও হত্যায় প্রত্যক্ষ যুক্ত থাকার বিষয়টি তুলে আনা হয়েছে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) জানিয়েছে, ডিগ্রি বাতিলের মতো ঘটনা তাদের সাম্প্রতিক ইতিহাসে ঘটেনি। এমন কোনও পদ্ধতিগত নজিরও এখন পর্যন্ত বিদ্যমান নেই। তবে বিশ্ববিদ্যালয় বর্তমানে এই ধরনের সিদ্ধান্তের জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে কাজ করছে।

অন্যদিকে বাংলাদেশের পুলিশ শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করেছে। এই রেড নোটিশের মাধ্যমে আন্তর্জাতিকভাবে কাউকে খুঁজে বের করে প্রাথমিকভাবে গ্রেপ্তারের অনুরোধ জানানো হয়, যাতে পরবর্তীতে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলের ‘ভুল টার্গেট’, সস্ত্রীক নিহত লেবাননের বিরোধী দলের নেতা

ইসরায়েলি হামলায় নিহত পিয়েরে মুভাদ লেবাননের অন্যতম খ্রিষ্টান সমর্থিত দল লেবানিজ ফোর্সেস পার্টির সিনিয়র নেতা। হামলায় আরও নিহত হয়েছেন তার স্ত্রী ফ্লাভিয়া মুভাদ।

১৬ ঘণ্টা আগে

সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করে নিতাম: ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘আমার হাতে যদি সুযোগ থাকত, তাহলে আমি কী করতাম? আমি সেখান থেকে তেল নিয়ে আসতাম। কারণ নিয়ে আসার জন্যই ওখানে (তেল) আছে। আমরা যদি সেটা করতে চাই, তাহলে তারা কিছুই করতে পারবে না।’

১৬ ঘণ্টা আগে

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে এবার পালটা শর্ত ইরানের

মার্কিন প্রেসিডেন্টের ১৫ দফা যুদ্ধবিরতির প্রস্তাব সুস্পষ্ট ও আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি জানিয়েছে, এর জবাবে তাদের পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া প্রস্তত করা হয়েছে। এই প্রতিক্রিয়ায় ‘১০ দফা’ প্রস্তাব রয়েছে উল্লেখ করা হলেও সুনির্দিষ্টভাবে সেগুলোর বিস্তারিত বিবরণ এখনো প্রকাশ করা

১৯ ঘণ্টা আগে

মার্কিন পাইলট উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরির পরিকল্পনা: ইরান

খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের এই পুরো অভিযান নিয়ে অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা রয়েছে। পাইলটের অবস্থানের সঙ্গে মার্কিন বাহিনীর অবতরণের স্থানের মধ্যেকার বিশাল দূরত্বের বিষয়টি সামনে আনলেই বুঝতে পারবেন।

২১ ঘণ্টা আগে