এবার ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল আর্মেনিয়া

ডেস্ক, রাজনীতি ডটকম

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে পশ্চিম এশিয়ার দেশ আর্মেনিয়া। ইসরায়েলের বিরোধিতার মধ্যেও এই স্বীকৃতি দেয় দেশটি।

শুক্রবার (২১ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘোষণা দেয় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন করে আর্মেনিয়া এবং তারা ফিলিস্তিন-ইসরায়েল বিরোধে দুই রাষ্ট্র থেকে সমাধানের পক্ষে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, আর্মেনিয়া ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পর ‘গুরুতর তিরস্কারের জন্য’ আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, এই স্বীকৃতি দেওয়ার কারণে আর্মেনিয়াকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিন।

এর আগে, গত ২৮ মে পশ্চিমা দেশগুলোর মধ্যে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। ফলে গত মাসে ইসরায়েল মাদ্রিদ, ডাবলিন এবং অসলো থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করতে চেয়েছিল।

এরপর গত ৪ জুন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্লোভেনিয়া।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

১২ ঘণ্টা আগে

ট্রাম্পের হুমকির পরপরই ইরানে মার্কিন হামলা, ৮ সেনা নিহত

প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

১৩ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে ‘যুদ্ধবিরতি শেষ’, ট্রাম্প বললেন ‘ওরা নিকৃষ্ট, অসুস্থ মানুষ’

ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’

১ দিন আগে

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ-হত্যা, ‘এনকাউন্টারে’ নিহত প্রধান অভিযুক্ত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।

১ দিন আগে