ডেস্ক, রাজনীতি ডটকম

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের কয়েকটি গ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। ইতুরির সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোঙ্গো শিকুদি হামলার কথা নিশ্চিত করেন।
গতকাল শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠী ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গো (সিওডিইসিও) বৃহস্পতিবার ও শুক্রবার জুগু অঞ্চলে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে।
জুগুর নিয়ালি-কিলো সম্প্রদায়ের নেতা ভিটাল টাংগুলো রয়টার্সকে বলেন, অধিকাংশকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু যারা পালানোর চেষ্টা করেছে তাদের গুলি করেছে। তবে হামলা চালানোর উদ্দেশ্য জানা যায়নি।
চলতি বছরের শুরু থেকেই সিওডিইসিও আরও বেশি হামলা চালাতে শুরু করেছে। এতে ইতুরির মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ জয়েন্ট হিউম্যান রাইটস অফিস (ইউএনজেএইচআরও) ।
স্থানীয় বাসিন্দা ও সমাজের নেতা ড্যানিয়েল আনিকুমু জানান, যারা নিহত হয়েছে তাদের কবর দেওয়া শুরু করেছেন তারা, এদের মধ্যে গানগালা গ্রামে নিহত ১১ জনসহ সবাইকে একসঙ্গে গণকবর দেওয়া হয়েছে। সর্বশেষ হামলার বিষয়ে সিওডিইসিওর মন্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।
১২ ঘণ্টা আগে
প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
১৩ ঘণ্টা আগে
ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’
১ দিন আগে
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।
১ দিন আগে