ডেস্ক, রাজনীতি ডটকম

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, তিনি যত দ্রুতসম্ভব দেশে ফিরছেন। পাশাপাশি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ডেলসি রদ্রিগেজের তীব্র সমালোচনা করেছেন তিনি।
আল জাজিরার খবরে বলা হয়, গত শনিবার মার্কিন সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন মাচাদো। এরপর এই প্রথম প্রকাশ্যে কোনো মন্তব্য করলেন তিনি।
ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, ‘আমি যত দ্রুতসম্ভব ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছি।’ বক্তব্য দিলেও নিজের অবস্থান ফক্স টিভিকে জানাননি মাচাদো।
এর মধ্যে সোমবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। তার এই শপথ গ্রহণকে প্রত্যাখ্যান করে মাচাদো বলেন, ডেলসি ভেনেজুয়েলায় নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি ও মাদকপাচারের অন্যতম প্রধান রূপকার।
নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল, বিরোধী শিবিরের রাজনীতিবিদ নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো ভেনেজুয়েলার রাজনীতির অঙ্গনে সম্মুখে চলে আসবেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতি আস্থা দেখাননি। বরং টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদন বলছে, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে শেষ পর্যন্ত মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের প্রতিই আপাতত ভরসা রাখছেন তিনি।
ডেলসি রদ্রিগেজ ২০১৮ সাল থেকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শপথ নেওয়ার পর তিনি মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে অপহরণ হিসেবে অভিহিত করেছেন। আন্তর্জাতিক আইন মেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমিত পরিসরে সহযোগিতামূলক সম্পর্ক রাখার কথা জানিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, মাদুরো যুক্তরাষ্ট্রে বন্দি থাকায় কৌশলগত কারণে রদ্রিগেজ এমন ঘোষণা দিয়েছেন।
মাচাদোর দাবি, ভেনেজুয়েলার জনগণের কাছে রদ্রিগেজ কোনোভাবেই গ্রহণযোগ্য নন। দেশের ভোটাররা বিরোধী পক্ষের পাশেই রয়েছেন বলে দাবি করেন তিনি।
মাচাদো বলেন, স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন হলে আমরা ৯০ শতাংশেরও বেশি ভোটে জয়ী হব— এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।
১ দিন আগে
ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।
১ দিন আগে
সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে