ডেস্ক, রাজনীতি ডটকম

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যপ্রাচ্য-বিষয়ক নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে ইরান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় উল্লেখ করেছেন, বহিরাগত শক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ এবং স্থানীয়ভাবে পরিচালিত নিরাপত্তা বলয় তৈরিতে চীন ও ইরানের নীতি অভিন্ন।
তার মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে একটি নতুন ও স্থানীয়ভাবে পরিচালিত আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা জরুরি। এ ধরনের উদ্যোগকে সমর্থন করতে ইরান প্রস্তুত বলেও জানান তিনি।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা এবং নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো বিবেচনার আহ্বানের পর গালিবাফ এই মন্তব্য করেন।
ইরান এর আগেও যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্যের জন্য এমন একটি আঞ্চলিক কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছে, যেখানে নিরাপত্তা ও উন্নয়ন সমন্বয়ের ওপর গুরুত্ব দেয়া হবে। অন্যদিকে, চীনও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা, সংলাপ ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে বিভিন্ন উদ্যোগের পক্ষে কাজ করে আসছে।
গালিবাফের বক্তব্যে দুই দেশের আঞ্চলিক নীতির মধ্যে ক্রমবর্ধমান সমন্বয়ের বিষয়টি আরও স্পষ্ট হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সামরিক শক্তি প্রয়োগের চেয়ে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোতেই এখন বেশি জোর দিচ্ছে ওয়াশিংটন। আগস্টে ট্রাম্প প্রশাসন ইরান–সংশ্লিষ্ট তেল রাজস্ব বাণিজ্যে যুক্ত থাকার অভিযোগে ৬০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি হরমুজ প্রণালি ও পার্শ্ববর্তী এলাকায় মার্কিন নৌ অবরোধ বহাল থাকায় ইরানের তেল র
১৬ ঘণ্টা আগে
গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনের তাইজ এবং হোদাইদায় হামলা ও পাল্টা হামলার মাত্রা চরম আকার ধারণ করেছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত এখনও অব্যাহত রয়েছে, যা নিহতের সংখ্যা আরও বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে।
১৬ ঘণ্টা আগে
উদ্ধার অভিযানের প্রথম চ্যালেঞ্জ ছিল জলবিদ্যুৎকেন্দ্রটির অবস্থান শনাক্ত করা। নেপাল-তিব্বত সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় আশপাশের ভূদৃশ্য এতটাই বদলে গিয়েছিল যে আগের চেহারা দেখে জায়গাটি চেনার উপায় ছিল না।
১৮ ঘণ্টা আগে
দক্ষিণ ইরানের ছোট শহর কুহেস্তাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণে চারজন নিহত ও অন্তত ৬৮ জন আহত হওয়ার ঘটনায় মার্কিন বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তিনজন সামরিক অস্ত্র বিশেষজ্ঞ বলেছেন, বিস্ফোরণটি অন্য কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করে ছিটকে আসা গোলার কারণে নয়, বরং বিয়ের অনুষ্ঠান চলা বাড়িটির ছাদে
২১ ঘণ্টা আগে