ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা আঞ্চলিক সংঘাতের রূপ নিচ্ছে। এর ধারাবাহিকতায় ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সৌদি আরবের বিরুদ্ধে কঠোর জবাবের হুমকি দিয়েছে হুতি গোষ্ঠী।
হুথিদের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার গভীর রাতের এই হামলা রিয়াদের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। এর মাধ্যমে সৌদি সরকার সংঘাতকে আরও বাড়িয়ে তোলার পথ বেছে নিল।
হুতি-সমর্থিত আল মাসিরাহ টিভি জানায়, হামলাটি প্রধানত টেলিযোগাযোগ কর্তৃপক্ষের স্থাপনা ও কামারান দ্বীপকে লক্ষ্য করে চালানো হয়। এতে এক নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, গুরুত্বপূর্ণ হোদাইদাহ বন্দরেও বিকট বিস্ফোরণ ঘটে। অবশ্য সৌদি জোট বন্দরটিকে সরাসরি লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে।
উল্লেখ্য, হোদাইদাহ বন্দরটি উত্তর ইয়েমেনে বাণিজ্যিক পণ্য ও আন্তর্জাতিক মানবিক সহায়তা পৌঁছানোর প্রধানতম লাইফলাইন।
অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এই উত্তেজনার জন্য হুতিদের দায়ী করেন। লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে তিনি এটিকে ‘কাপুরুষোচিত ও বেপরোয়া’ পদক্ষেপ বলে আখ্যা দেন। হুথিরা তাদের শত্রুভাবাপন্ন কর্মকাণ্ড বন্ধ না করলে সামরিক পদক্ষেপ অব্যাহত রাখার হুঁশিয়ারি দেয় জোট।
উল্লেখ্য, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক এক হামলার জবাবে হুতিরা লোহিত সাগরে রিয়াদগামী জাহাজ অবরোধের ঘোষণা দিয়েছিল। তাদের অভিযোগ, ওই বিমান হামলা চালিয়ে সৌদি আরব ২০২২ সাল থেকে চলে আসা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, সৌদির সাথে এই পারমাণবিক সহযোগিতা কেবল বেসামরিক কাজের জন্যই নির্ধারিত। তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করছে ইসরায়েলের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ওপর।
২ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বিট্টু লেখেন, ‘ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভারত এবং বিশেষ করে আমার প্রিয় পাঞ্জাবের মানুষের সেবা করা একটি বিরাট সৌভাগ্
২ ঘণ্টা আগে
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
৩ ঘণ্টা আগে
খবরে বলা হয়েছে, নিট ও পুনঃনিট (রি-নিট) পরীক্ষা পরিচালনাকারী এনটিএতে ‘বড় ধরনের পুনর্গঠন’ কর্মসূচির অংশ হিসেবে ৪৭ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এনটিএ তীব্র জনবল সংকটে ভুগছিল। এর মধ্যেই সংস্থাটিতে এই ব্যাপক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে