ডেস্ক, রাজনীতি ডটকম

প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও মুসলিম মেয়র হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন জোহরান মামদানি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেওয়ার সময় তিনি নিজের ধর্মীয় ও সাংস্কৃতিক শেকড়কে সম্মান জানিয়ে তিনটি বিশেষ পবিত্র কোরআন ব্যবহার করবেন। এর মধ্যে তাঁর দাদার ব্যবহৃত কোরআনের পাশাপাশি থাকবে খ্যাতনামা কৃষ্ণাঙ্গ লেখক ও ইতিহাসবিদ আর্তুরো শমবার্গের একটি ঐতিহাসিক কোরআন। মিলেনিয়াল প্রজন্মের এই নেতার এমন প্রতীকী পছন্দ নিউইয়র্কের বৈচিত্র্যময় ধর্ম, জাতি ও সংস্কৃতির মেলবন্ধন হিসেবে দেখা হচ্ছে।
মামদানির ব্যক্তিগত ও সরকারি—দু’টি শপথ অনুষ্ঠানের জন্য মোট তিনটি বিশেষ কোরআন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা জারা রহিম।
আজ জোহরান মামদানি যখন নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন, তখন তিনি এমন একাধিক পরিচয়ের প্রতিনিধিত্ব করবেন, যা এই শহরের শীর্ষ নেতৃত্বে আগে কখনো দেখা যায়নি। তিনি একাধারে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, মিলেনিয়াল প্রজন্মের প্রতিনিধি এবং একজন মুসলিম।
নিউইয়র্কের লাখ লাখ মুসলিম বাসিন্দার কাছে এটি নিঃসন্দেহে গর্বের একটি মুহূর্ত। এই দিনটিতে তিনি এক অনন্য ইতিহাস গড়তে যাচ্ছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী জোহরান মামদানি পবিত্র কোরআনের ওপর হাত রেখে শপথ নেবেন। নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনিই প্রথম মেয়র, যিনি এই রীতি অনুসরণ করবেন।
তার ব্যক্তিগত ও সরকারি—দু'টি শপথ অনুষ্ঠানের জন্য মোট তিনটি বিশেষ কোরআন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা জারা রহিম।
বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত ব্যক্তিগত শপথ অনুষ্ঠানে মামদানি ব্যবহার করবেন তার দাদার ব্যবহৃত একটি কোরআন এবং খ্যাতনামা কৃষ্ণাঙ্গ লেখক ও ঐতিহাসিক আর্তুরো শমবার্গের একটি কোরআন। শমবার্গের এই বিশেষ কোরআনটি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে তাকে ধার দেওয়া হচ্ছে। অন্যদিকে, সিটি হলে আয়োজিত প্রকাশ্য শপথ অনুষ্ঠানে তিনি তার দাদা ও দাদি—উভয়ের ব্যবহৃত কোরআন ব্যবহার করবেন।
কৃষ্ণাঙ্গ লেখক ও ইতিহাসবিদ আর্তুরো শমবার্গের মালিকানাধীন কোরআনটি জোহরান মামদানির শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্যবহৃত হবে। ছবি: জেমস এসট্রিন/দ্য নিউইয়র্ক টাইমস
আফ্রো-লাতিনো লেখক আর্তুরো শমবার্গের কোরআন ব্যবহারের মধ্য দিয়ে মামদানি নিউইয়র্কের নানা ধর্ম, জাতি ও গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চান। শমবার্গের কাজ ও সংগ্রহ এক সময় হারলেম রেনেসাঁ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির মধ্যপ্রাচ্য ও ইসলামি শিক্ষা বিভাগের কিউরেটর হিবা আবিদ এ প্রসঙ্গে বলেন, 'এটি একটি অত্যন্ত প্রতীকী পছন্দ। আমরা এমন একজন মুসলিম মেয়রকে শপথ নিতে দেখছি, যিনি কোরআন ব্যবহার করছেন, আবার যার জন্ম আফ্রিকার দেশ উগান্ডায়।'
তিনি আরও বলেন, 'এটি ধর্ম, ব্যক্তিগত পরিচয় এবং নিউইয়র্কের ইতিহাসকে এক সুতোয় গেঁথে দিয়েছে।'

ডেমোক্র্যাটদের ট্রাম্প এমনভাবে ‘কমিউনিস্ট’ বলে আখ্যা দিচ্ছেন, যেন তা গালির সমতুল্য। অথচ একই সময়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কমিউনিস্ট রাষ্ট্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য হোয়াইট হাউজে আয়োজন করা হচ্ছে রাষ্ট্রীয় সফর ও নৈশভোজের।
৭ ঘণ্টা আগে
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও সম্প্রতি পার্লামেন্টে একই ধরনের আশঙ্কার কথা জানান। তার ভাষ্য, গোয়েন্দা মূল্যায়নে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আগামী কয়েক মাসে রাশিয়া ন্যাটোর ভূখণ্ডে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জোটের ‘আর্টিকেল ৫’ কতটা কার্যকর, তা পরীক্ষা করতে পারে। ন্যাটোর এই ধারায় একটি সদস্য
৯ ঘণ্টা আগে
গত বছর চীনের ওপর একের পর এক উচ্চ শুল্ক ও প্রযুক্তি-নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিংকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন ট্রাম্প। কিন্তু তাতে চীনের আচরণ বদলানোর বদলে উলটো যুক্তরাষ্ট্রের ওপরই চাপ তৈরি হয়। বিশেষ করে ইলেকট্রনিকস, সামরিক সরঞ্জাম ও উচ্চপ্রযুক্তিতে ব্যবহৃত বিরল খনিজের সরবরাহে চীনের শক্তিশালী অবস্থান ওয়
৯ ঘণ্টা আগে
ভোট শেষে প্রকাশিত একাধিক এক্সিট পোলে উঠে এসেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া অন্য দলগুলোর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রাথমিক গণনাতেও দলটি ৫৭ শতাংশের বেশি ভোট পেয়ে শীর্ষে রয়েছে। ফলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম রুশ পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের আধিপত্য বজায় থাকারই আভাস
১০ ঘণ্টা আগে