কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় আঘাত হানা প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৫৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। ধসে পড়া বিভিন্ন ভবনের নিচে বহু মানুষ চাপা পড়ে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল পর্যন্ত অঞ্চলটিতে শতাধিক আফটারশক (পরবর্তী কম্পন) অনুভূত হয়েছে। ভূমিকম্পের প্রায় দুই দিন পার হয়ে গেলেও দেশটির পশ্চিমাঞ্চলে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে আছেন। জীবিতদের উদ্ধার করতে এবং শেষ মুহূর্তের কোনো সাড়া পাওয়ার আশায় ধ্বংসস্তূপের মাঝে টানা অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পেরেইরা শহরে, সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের তৃতীয় বৃহত্তম শহর কাতিতে অন্তত ৯৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা গেছে।

দুর্যোগের ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ও আশেপাশের এলাকাগুলোতে বিদ্যুৎসহ মৌলিক সেবা সুবিধা পুরোপুরি বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তারেক রহমানের পর মোদির সঙ্গে সাক্ষাৎ ভারতীয় দূতের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের কূটনৈতিক সূত্র এ সাক্ষাতের তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশ-ভারত সম্পর্কই ছিল এ সাক্ষাতে আলোচনার মূল বিষয়।

১৩ ঘণ্টা আগে

হামলা চললেও ইরান-যুক্তরাষ্ট্র ‘সমঝোতার কাছাকাছি’: পাকিস্তান

১৪ ঘণ্টা আগে

ইরানের হত্যার হুমকিতে খাবারের ট্রাকে লুকিয়ে, ছোট বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প

গত ৮ জুলাই আঙ্কারায় ট্রাম্প প্রথমে এয়ারফোর্স ওয়ানে ওঠেন। পরে বিমানটি সঙ্গে লাগোয়া একটি খাবার সরবরাহের (ক্যাটারিং) কনটেইনার ট্রাকে চলে যান। পরে ওই ট্রাকে করে তাকে ছোট আকারের সি-৩২এ সামরিক বিমানে নিয়ে যাওয়া হয়। সেটি মার্কিন প্রেসিডেন্টকে যুক্তরাজ্যে পৌঁছে দেয়।

১ দিন আগে

হরমুজ নিয়ে আলোচনার মধ্যেই ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

ইরান ও ওমানকে আলাদা করা এই নৌপথ দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হতো। এখন হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। তবে ট্রাম্পের নতুন ক্ষতিপূরণ দাবিতে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে।

১ দিন আগে