লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১, কড়া জবাবের হুঁশিয়ারি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৯: ৫৩
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে শনিবারের (১৫ আগস্ট) ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। গত জুনে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চুক্তি স্বাক্ষরের পর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের সরকারি সংবাদ মাধ্যম জানায়, দক্ষিণাঞ্চলীয় আনসার গ্রামের একটি বাড়িতে বিমান হামলায় একই পরিবারের সাতজন নিহত হন। একই দিনে দেইর জাহরানি গ্রামে চালানো আরেক হামলায় চারজন নিহত ও ১৭ জন আহত হন।

আগামী মাসের শুরুতে ইতালির রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুদেশের মধ্যে অষ্টম দফার সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে। তার ঠিক আগেই এই হামলা চালানো হলো।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।

এদিকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও এই হামলার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। ইসরায়েলের চুক্তি লঙ্ঘন ও হামলার ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সংগঠনটি লেবানন সরকারকে ইসরায়েলের সঙ্গে ‘অপমানজনক’ সরাসরি আলোচনা বন্ধের আহ্বান জানিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলি হামলায় লেবাননে ৭ জন নিহত

সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। ফলে এটি প্রাথমিক তথ্য এবং হতাহতের সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

১ দিন আগে

ব্রিটেনকে ‘ইসলামি প্রজাতন্ত্র’ বলে কটাক্ষ করলেন নেতানিয়াহু

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটিশ নেতা উইনস্টন চার্চিলের প্রতি দীর্ঘদিন ধরে নিজের মুগ্ধতার কথা বলে আসা নেতানিয়াহু পডকাস্টে উল্লেখ করেন যে, চার্চিলের ছেলে ও নাতি ছিলেন সাংবাদিক। তারা ১৯৬৭ সালের জুনে সংঘটিত ছয় দিনের যুদ্ধ নিয়ে ইসরায়েলপন্থী প্রতিবেদন তৈরি করেছিলেন।

১ দিন আগে

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ

১ দিন আগে

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার ভূমিকম্প

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

১ দিন আগে