উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা, ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

উগান্ডায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২০ শিক্ষার্থীসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী এবং ওই স্কুলের পরিচালক রয়েছেন।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে কাপচোরওয়া জেলার চেকওয়াটিট গ্রামে দুর্ঘটনাটি ঘটে। উগান্ডা পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, কিং ডেভিড জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বাসটি একটি শিক্ষা সফর শেষে ফিরছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় বাসটিতে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণহীন বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে থাকা একটি বিশাল পাথরের সাথে সজোরে ধাক্কা খায় এবং উলটে যায়।

উগান্ডার স্থানীয় সরকার-বিষয়ক মন্ত্রী বালাম আতেনি বারুগাহারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে ওই স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক তাদেও সেকাদে রয়েছেন। বাকি ২০ জনই ওই স্কুলের শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার পর আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে।

এই ভয়াবহ দুর্ঘটনায় বাসে থাকা আরও ৬০ জনেরও বেশি শিক্ষার্থী এবং স্কুলের কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সঙ্গে বৈরিতার মধ্যেই ২ মুসলিম শক্তিধর দেশকে পাশে পেল সৌদি

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও

১৮ ঘণ্টা আগে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, তবে নৌপথ খুলছে না: ইরান

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

২১ ঘণ্টা আগে

বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।

১ দিন আগে

শিক্ষার্থীর গুলিতে নিহত ৮: অস্ত্র আইন কঠোর হচ্ছে থাইল্যান্ডে

থাই প্রধানমন্ত্রী বলেন, তিনি এমন আইন প্রণয়নের পরিকল্পনা করছেন, যাতে জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। নতুন আইনে শুধু দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।

১ দিন আগে