ডেস্ক, রাজনীতি ডটকম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোঁড়া ট্যাংক- বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
গতকাল সোমবার (৪ মার্চ) ইসরায়েলের সীমান্ত অঞ্চলীয় এলাকা মার্গালিওটের কাছে একটি ফলের বাগানে এ ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
জানা গেছে, হতাহত তিনজনই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বাসিন্দা।
ইসরায়েলি জরুরি পরিষেবা মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) এর মুখপাত্র জাকি হেলার জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় বেলা প্রায় ১১টার দিকে ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের একটি মোশাভ (সম্মিলিতি কৃষি সমাজ) মার্গালিওটের এক ফলের বাগানে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে কেরালার কোল্লাম থেকে ইসরায়েলের যাওয়া পাটনিবিন ম্যাক্সওয়েল নিহত হন। এ সময় আহত হন ভারতীয় নাগরিক বুশ যোশেফ জর্জ ও পল মেলভিন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, ইসরায়েলি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ এক পোস্টে বলেছে, তাদের প্রার্থনা ও ভাবনা স্বাভাবিকভাবেই হতাহতদের পরিবারের সঙ্গেই রয়েছে। ইসরায়েলি চিকিৎসা প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণরূপে তাদের সেবায় নিয়োজিত। সেরা চিকিৎসাকর্মীদের মাধ্যমে আহতদের চিকিৎসা করা হচ্ছে। ইসরায়েল বিদেশি নাগরিকদের সমানভাবে সম্মান করে বলেও ওই পোস্টে বলা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।
১৫ ঘণ্টা আগে
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা
১৭ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা
১৯ ঘণ্টা আগে
আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
২০ ঘণ্টা আগে