পেরুতে ৭.২ মাত্রার ভূমিকম্প

ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৮ জুন) মধ্য দেশটির মধ্য উপকূলীয় অঞ্চলে এ কম্পন অনুভূত হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও, পরে তা উঠিয়ে নেওয়া হয়। এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, কম্পনটি আটিকুইপা জেলা থেকে ৮ দশমিক ৮ কিলোমিটার (৫ দশমিক ৫ মাইল) দূরে আঘাত হানে। এর শক্তিশালী কম্পন কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকাতেও অনুভূত হয়। এমনকি, ভূমিকম্পের আঘাত রাজধানী লিমা পর্যন্ত অনুভূত হয়।

প্রাথমিকভাবে ইউএসজিএস জানিয়েছিল, এই ভূমিকম্পের ফলে পেরুর উপকূলরেখা বরাবর কিছু এলাকায় সুনামি হতে পারে। তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র আগেই জানিয়েছিল, কিছু উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক সুনামি হতে পারে। তবে পরে সংস্থাটি জানায়, এই ভূমিকম্প থেকে আর সুনামির হুমকি নেই।

কারাভেলি শহরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আবাসিক এলাকার একটি রাস্তা প্রবলভাবে কাঁপছে ও স্থানীয় লোকজন ঘর থেকে বেরিয়ে আসছে।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন জানিয়েছেন, ভূমিকম্পের পরে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। অবকাঠামোগত ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

৩ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। তাছাড়া দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প প্রবণ অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত। ফলে এখানে প্রতি বছর শতাধিক ভূমিকম্প হয়ে থাকে।

এর আগে ২০২২ সালের মে মাসের শেষের দিকে পেরুর পশ্চিম-উত্তরপশ্চিমাঞ্চলীয় আজাঙ্গারো শহরে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে প্রতিবেশি দেশ বলিভিয়ার রাজধানী লা পাজও কেঁপে উঠেছিল।

তারও আগে ২০২১ সালের নভেম্বরে পেরুতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ২০০৭ সালের ১৫ আগস্ট পেরুর মধ্য উপকূলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যাতে পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল।

সূত্র: এনডিটিভি, সিএনএন

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

১০ ঘণ্টা আগে

ট্রাম্পের হুমকির পরপরই ইরানে মার্কিন হামলা, ৮ সেনা নিহত

প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

১১ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে ‘যুদ্ধবিরতি শেষ’, ট্রাম্প বললেন ‘ওরা নিকৃষ্ট, অসুস্থ মানুষ’

ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’

১ দিন আগে

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ-হত্যা, ‘এনকাউন্টারে’ নিহত প্রধান অভিযুক্ত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।

১ দিন আগে