৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

ডেস্ক, রাজনীতি ডটকম

স্পেনে নথিবিহীন বসবাস করা প্রায় ৫ লাখ অভিবাসীকে বৈধতা দেওয়ার পথ প্রশস্ত করে একটি ডিক্রি অনুমোদন করেছে দেশটির প্রগতিশীল জোট সরকার। ফলে তারা আনুষ্ঠানিকভাবে শ্রমবাজারে যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে দেশটির সরকার।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের এ সিদ্ধান্তকে ‘এন এক্ট অব জাস্টিজ’ তথা ন্যায়বিচার ও স্পেনের জন্য দরকারি বলে মন্তব্য করেছেন। এই উদ্যোগের আওতায় অনথিভুক্ত অভিবাসীদের এক বছরের জন্য নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে, যা পরবর্তীতে স্থায়ী ব্যবস্থায় রূপ নিতে পারে।

এই সুবিধা পেতে হলে আবেদনকারীদের অন্তত পাঁচ মাস স্পেনে বসবাসের প্রমাণ এবং পরিচ্ছন্ন অপরাধমুক্ত রেকর্ড দেখাতে হবে। এপ্রিলের ১৬ তারিখ থেকে জুনের শেষ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অনুমোদন পেলে তারা কাজের সুযোগ, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আসবেন।

সরকার বলছে, এই অভিবাসীরাই স্পেনের অর্থনীতি ও জনসেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। জনসংখ্যার বার্ধক্য মোকাবিলা এবং শ্রমঘাটতি পূরণে তাদের বৈধতা দেওয়া জরুরি। অতীতে নিজের নাগরিকদের বিদেশে কাজের জন্য পাড়ি জমানোর ইতিহাসও এই সিদ্ধান্তের নৈতিক ভিত্তি হিসেবে তুলে ধরেছেন সানচেজ।

উল্লেখ্য, ইউরোপ কিংবা আমেরিকা; বিশ্বজুড়ে অভিবাসনপ্রত্যাশীদের নিজ দেশে ফেরত পাঠাতে মরিয়া হয়ে উঠেছে পশ্চিমা দেশগুলো। যেখানে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালির মতো দেশগুলো তাদের অভিবাসন নীতি আরও কড়াকড়ি করে চলেছে। সেখানে একদমই উল্টো পথে হাঁটছে স্পেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইতালির দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

ইতালির সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহত বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পোজ্জুওলি ও নেপলসের ঝুঁকিপূর্ণ ভবনগুলো পরিদর্শন করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে কয়েকটি এলাকায় সাময়িকভাবে ট্রেন ও স্থানীয় গণপরিবহন চলাচল বন্ধ

১৪ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, অক্ষত পাইলট

মার্কিন মেরিন কোর জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হওয়ার আগেই এফ-৩৫বি স্টেলথ ফাইটার থেকে পাইলট ইজেক্ট (নিরাপদে বের হয়ে আসা) করেন। এ ঘটনায় তিনি সামান্য আঘাত পেলেও তা গুরুতর নয়। শুক্রবার সান দিয়েগোর মিরামার বিমানঘাঁটির কাছে জেট বিমানটি বিধ্বস্ত হয়।

১৪ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি হামাসের ‘পূর্ণ নিরস্ত্রীকরণে’ সমঝোতা হয়েছে, এখনো সম্মতি মেলেনি ইসরায়েলের

১ দিন আগে

মরক্কো থেকে ২৪ ঘণ্টায় ৬০ হাজার অভিবাসী স্পেনে, ৩৪ প্রাণহানি

শুক্রবার (৩১ জুলাই) বিবিসির খবরে বলা হয়, এক সংবাদ সম্মেলনে ভিভাস বলেন, সেউতায় পৌঁছানোর এই চেষ্টার সময় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে।

১ দিন আগে