ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়ার পূর্বাঞ্চলে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দূরপ্রাচ্যে আঘাত হানা ভূমিকম্পে এখনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাবে জাপান, ইকুয়েডরসহ একাধিক দেশ সুনামি সতর্কতা জারি করেছে।
বিবিসি ও আলজাজিরার খবরে বলা হয়েছে, বুধবার (৩০ জুলাই) ভোরে এ ভূমিকম্প আঘাত করে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে এই ভূমিকম্পের পর প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত করেছে।
এর কিছুক্ষণ পর রাশিয়ার একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণপূর্বে যথাক্রমে ১৪৭ ও ১৩১ কিলোমিটার দূরে ৬ দশমিক ৯ ও ৬ দশমিক ৩ মাত্রার আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ টেলিগ্রামে এক ভিডিও বার্তায় জানান, এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
জাপান ও যুক্তরাষ্ট্রের পুরো পশ্চিম উপকূলজুড়ে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা দেওয়া হয়েছে। এ ছাড়া জাপানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাইওয়ানও সুনামি সতর্কতা জারি করেছে।
যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিধ্বংসী সুনামি ঢেউয়ের আশঙ্কা রয়েছে এবং কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের কর্মকর্তারাও জানিয়েছেন, তাদের উপকূলীয় অঞ্চলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।
ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস আল জাজিরাকে জানান, পরিস্থিতি গুরুতর বলে মনে হচ্ছে। এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই সঠিক।
এদিকে জাপানও পূর্ব উপকূলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পূর্ব উপকূলের বেশির ভাগ অংশে সুনামির সতর্কতা জারি করেছে।
লোকজনকে সৈকত থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে স্থানীয় সময় সকাল ১০টা থেকে হোক্কাইডোর উত্তরে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ শুরু হতে পারে এবং ধীরে ধীরে সেটি দক্ষিণে সরে যেতে পারে।

টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স
১১ ঘণ্টা আগে
লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।
১ দিন আগে
ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।
১ দিন আগে
সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে