ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়া ব্যাপক হামলা চালিয়েছে। এই হামলায় তিন শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৩ জনেরও বেশি।
বিবিসি জানিয়েছে, বুধবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় ভোরে টার্পোনিল শহরে এই হামলা পরিচালিত হয়।
পশ্চিমাঞ্চল ছাড়াও লভিভ ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে হামলা চালানো হয়েছে। পাশাপাশি, উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের তিনটি জেলায় ড্রোন হামলায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
হামলার ফলে দেশটির কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রুশ বাহিনী এক্স-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আবাসিক ভবনে আঘাত হানে, যা মারাত্মক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলার পর এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা রয়েছে। তিনি আরও দাবি করেন, রাশিয়া এই হামলায় ৪৭০টিরও বেশি ড্রোন এবং কমপক্ষে ৪৭টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
এর আগে উত্তরাঞ্চলীয় শহর খারকিভে রুশ বাহিনীর হামলায় অন্তত ৩০ জন আহত হন। পশ্চিমাঞ্চল দীর্ঘদিন তুলনামূলকভাবে নিরাপদ থাকলেও সাম্প্রতিক হামলা যুদ্ধের বিস্তৃতি আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে মঙ্গলবার (১১ আগস্ট) সতর্ক করেছিলেন জেলেনস্কি। এর একদিন পরই ইউক্রেনজুড়ে এই বড় ধরনের হামলা চালানো হয়।
১০ ঘণ্টা আগে
ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পেরেইরা শহরে, সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের তৃতীয় বৃহত্তম শহর কাতিতে অন্তত ৯৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা গেছে।
১০ ঘণ্টা আগে
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, জাহাজটি মার্কিন অবরোধ লঙ্ঘন করে ওমান উপসাগর দিয়ে ইরানের এক বন্দরের দিকে যাচ্ছিল। মার্কিন বাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
১০ ঘণ্টা আগে
বিমসটেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। সেই সূত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে এর বাইরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে ভারতের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।
২১ ঘণ্টা আগে