জাপানে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক আহত, শপিং মলে আটকা বহু মানুষ

ডেস্ক, রাজনীতি ডটকম
ভূমিকম্পের কিছুক্ষণ পর কুমামোতোর এইয়ন শপিং মলে বিস্ফোরণ ঘটে। ছবি: সংগৃহীত

এক দশক আগে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হওয়া জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো প্রিফেকচার আবারও বড় ধরনের দুর্যোগের মুখে পড়েছে। এবার সেখানে আঘাত হেনেছে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে অন্তত ১০০ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর একটি শপিং মলে বিস্ফোরণ ঘটলে বহু মানুষ আটকা পড়েছেন। তাদের মধ্যে কয়েকজন নিহত হয়েছেন বলে আশঙ্কা করছে পুলিশ।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেলে কিউশু দ্বীপের কুমামোতো প্রিফেকচারে আঘাত হানে ভূমিকম্পটি। এতে হাজারও বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সড়ক, সেতু ও অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো নিরূপণ করা হচ্ছে। বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিভ্রাট, সড়ক ও সেতুর ক্ষয়ক্ষতি এবং ভবন ধসের ঘটনা ঘটেছে। সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বানও জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার নির্দেশনায় প্রায় তিন লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, অগভীর এই ভূমিকম্পের কারণে অন্তত এক সপ্তাহ এলাকায় আরও শক্তিশালী ভূমিকম্প ও ভূমিধসের ঝুঁকি থাকবে। এখন পর্যন্ত ১ থেকে ৪ মাত্রার ৬০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, একটি বাড়ি ধসে অন্তত একজন নিহত হয়েছেন। দুটি হাসপাতালে ৫০ জনের বেশি করে আহতকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর। আহতদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হাড় ভাঙা ও দগ্ধ হয়েছেন।

হাসপাতালগুলোর ভেতরেও পানি চুইয়ে পড়া এবং বৈদ্যুতিক ব্যবস্থা বিকল হওয়ার ঘটনা ঘটেছে। ভূমিকম্পের সময় একটি দ্রুতগতির ট্রেনে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এ ছাড়া নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কারখানায় চিমনি ধসে কয়েকজন নিখোঁজ রয়েছেন।

ভূমিকম্পের কিছুক্ষণ পর কুমামোতোর একটি এইয়ন শপিং মলে বিস্ফোরণ ঘটে। এতে বহু মানুষ আটকা পড়েন। পুলিশ জানিয়েছে, কয়েকজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। পরে স্থানীয় কর্মকর্তারা জানান, অন্তত ১০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এর আগে ২০ থেকে ৩০ জন কর্মচারীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানিয়েছিল পুলিশ।

এইয়ন কর্তৃপক্ষ বলেছে, প্রথম ভূমিকম্পের পরই ক্রেতা ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছিল। বিস্ফোরণের কারণ নিশ্চিত না হলেও গ্যাস লিকের তথ্য পাওয়া গেছে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, প্রায় ২০০ দোকানবিশিষ্ট শপিং মলটির একাংশ ধসে পড়ে ইস্পাতের কাঠামো উন্মুক্ত হয়ে গেছে এবং চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। উদ্ধারকর্মীরা রাতভর জীবিতদের খোঁজে অভিযান চালাচ্ছেন।

ভূমিকম্পে মহাসড়কে বড় ফাটল, ভবন ধস ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি, সনি ও ফুজিফিল্ম তাদের কারখানা থেকে কর্মীদের সরিয়ে নিয়েছে। প্রায় ৪৮ হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। কিউশুর বুলেট ট্রেনসহ রেল চলাচল বন্ধ রাখা হয়েছে এবং কুমামোতো বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ভূমিকম্পের পর মোবাইল নেটওয়ার্কেও বিঘ্ন ঘটেছে। তবে আশপাশের কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অস্বাভাবিকতা পাওয়া যায়নি।

ক্ষয়ক্ষতি মূল্যায়নে তিন হাজার ৬০০ সেনাসদস্য ও ২০টি বিমান উদ্ধার ও মোতায়েন করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির স্মৃতি এখনো দেশটির মানুষের মনে তাজা, আর ১০ বছর আগে কুমামোতোর ভূমিকম্পে ২৭৫ জন প্রাণ হারিয়েছিলেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ডেমোক্র্যাটদের ‘কমিউনিস্ট’ বলে ‘গালি’ ট্রাম্পের, জিনপিংয়ের জন্য রাজকীয় আয়োজন

ডেমোক্র‍্যাটদের ট্রাম্প এমনভাবে ‘কমিউনিস্ট’ বলে আখ্যা দিচ্ছেন, যেন তা গালির সমতুল্য। অথচ একই সময়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কমিউনিস্ট রাষ্ট্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য হোয়াইট হাউজে আয়োজন করা হচ্ছে রাষ্ট্রীয় সফর ও নৈশভোজের।

৮ ঘণ্টা আগে

ন্যাটো— রাশিয়াকে নিয়ে বড় সতর্কতা ইউরোপীয় গোয়েন্দাদের

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও সম্প্রতি পার্লামেন্টে একই ধরনের আশঙ্কার কথা জানান। তার ভাষ্য, গোয়েন্দা মূল্যায়নে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আগামী কয়েক মাসে রাশিয়া ন্যাটোর ভূখণ্ডে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জোটের ‘আর্টিকেল ৫’ কতটা কার্যকর, তা পরীক্ষা করতে পারে। ন্যাটোর এই ধারায় একটি সদস্য

১০ ঘণ্টা আগে

‘শত্রু’ জিনপিংয়ের জন্য কেন লালগালিচা ট্রাম্পের?

গত বছর চীনের ওপর একের পর এক উচ্চ শুল্ক ও প্রযুক্তি-নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিংকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন ট্রাম্প। কিন্তু তাতে চীনের আচরণ বদলানোর বদলে উলটো যুক্তরাষ্ট্রের ওপরই চাপ তৈরি হয়। বিশেষ করে ইলেকট্রনিকস, সামরিক সরঞ্জাম ও উচ্চপ্রযুক্তিতে ব্যবহৃত বিরল খনিজের সরবরাহে চীনের শক্তিশালী অবস্থান ওয়

১১ ঘণ্টা আগে

রাশিয়ার নির্বাচনে রেকর্ড ভোট, বড় ব্যবধানে এগিয়ে পুতিনের দল

ভোট শেষে প্রকাশিত একাধিক এক্সিট পোলে উঠে এসেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া অন্য দলগুলোর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রাথমিক গণনাতেও দলটি ৫৭ শতাংশের বেশি ভোট পেয়ে শীর্ষে রয়েছে। ফলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম রুশ পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের আধিপত্য বজায় থাকারই আভাস

১১ ঘণ্টা আগে
Advertisement