যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে ভালেরো কোম্পানির একটি বিশাল তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।
সোমবারের এই শক্তিশালী বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে এবং চারদিকে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নগর কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
তবে স্বস্তির বিষয় হলো, শোধনাগার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তাদের ৮০০ কর্মীর সবাই সুরক্ষিত আছেন।
হিউস্টন থেকে ৯০ মাইল দূরের এই শোধনাগারটি প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল জ্বালানি উৎপাদন করে, যা এই দুর্ঘটনার ফলে মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


















