রিয়াদের পর এবার বন্ধ দাম্মাম বিমানবন্দর

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরব ও হুথিদের পালটাপালটি হামলার মধ্যে দেশটির কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার বন্ধ রয়েছে দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম। দাম্মামে অবতরণ করতে না পেরে ঢাকাগামী একটি ফ্লাইট অবতরণ করেছে কাতারের দোহায়। তবে জেদ্দা থেকে ঢাকায় এবং ঢাকা থেকে মদিনায় ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। দাম্মাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করেছে কাতারের দোহা বিমানবন্দরে। সেখানে কিছু সময় অবস্থানের পর দাম্মামের উদ্দেশ্যে ফের রওনা হয়েছে ফ্লাইটটি। তবে সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়নি।

আজ সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৫টা ৫৫ মিনিটে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৩৬। এছাড়া ঢাকা থেকে মদিনার উদ্দেশে ছেড়ে যাচ্ছে বিমানের ফ্লাইট বিজি ৫৩৭।

এদিকে বিমান বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি আজ বেলা ১২টার মধ্যে জানিয়ে দেওয়া হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement