চিলির উত্তরাঞ্চলে ৬.৮ মাত্রার ভূমিকম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
চিলির উত্তরাঞ্চলে ৬.৮ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ৬ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার বিকেলে দেশটির উত্তরাঞ্চলীয় আন্তোফাগাস্তা অঞ্চলের কালামা শহরের কাছে এই ভূকম্পন অনুভূত হয়। চিলি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার বিকেলে চিলির উত্তরাঞ্চলের আন্তোফাগাস্তা অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। স্থানীয় সময় বিকেল ৫টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কালামা শহরের ১২ কিলোমিটার দক্ষিণে।

চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশেনোগ্রাফিক সার্ভিসও এই ভূমিকম্পের বৈশিষ্ট্য সুনামি সৃষ্টির মতো নয় বলে জানায়। ফলে চিলির উপকূলে সুনামির কোনও ঝুঁকি নেই বলে জানানো হয়।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থান করায় চিলিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। মূলত নাজকা ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে দেশটিতে নিয়মিত বিভিন্ন মাত্রার ভূকম্পন অনুভূত হয়।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement