৫০ বছর পর মার্কিন মহাকাশযানের চাঁদে অবতরণ

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

পাঁচ দশক পর আবার চাঁদে অবতরণ করেছে মার্কিন মহাকাশযান। এবার এ অভিযান পরিচালনা করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে ষড়ভুজ আকৃতির রোবট মহাকাশযান ‘অডিসিয়াস’।

হাউস্টনভিত্তিক মহাকাশ গবেষণা কোম্পানি ইনটুইটিভ মেশিন ‘আইএম-১’ নামে এই মিশন পরিচালনা করেছে। ইনটুইটিভ মেশিনের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা স্টিভ আন্টেমুস বলেন, এ চন্দ্রযানকে অভিযানের জন্য প্রস্তুত করতে তারা অনেক নির্ঘুম রাত পার করেছেন। চন্দ্রযানের যে অংশটি চাঁদের পৃষ্ঠে যাবে, সেই ল্যান্ডারের নাম দেওয়া হয়েছে মহাকবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্যের নায়কের নামানুসারে ‘অডিসিয়াস’।

বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। ‘ইনটুইটিভ মেশিন’ ও নাসা যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ‘ইনটুইটিভ মেশিন’ হিউস্টনভিত্তিক একটি প্রতিষ্ঠান

ইনটুইটিভ মেশিনের সহসভাপতি ট্রেন্ট মার্টিন বলেন, ‘ঈশ্বরের গতিতে ছুটো, ওডিসিউস। চলতে থাকো ইতিহাস গড়ার লক্ষ্যে।’

সম্প্রতি আরেকটি কোম্পানি চাঁদে অভিযানের চেষ্টা করে ব্যর্থ হয়। অ্যাস্ট্রোবায়োটিক টেকনোলজির তৈরি চন্দ্রযানটি ১০ দিন মহাশূন্যে ঘোরাঘুরির পর প্রশান্ত মহাসাগরে পড়ে।

১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো-১১ চন্দ্রযান প্রথমবারের মতো মানুষ নিয়ে চাঁদে অবতরণ করে। এরপর ১৯৭২ সালে নাসা চাঁদে অ্যাপোলো ১৭ মিশন পরিচালনা করে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মেটার ‘আসক্তিকর’ নকশা শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে: ইইউ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী

১৫ ঘণ্টা আগে

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পারমাণবিক সক্ষমতার নতুন বার্তা চীনের

সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পারমাণবিক সক্ষমতার নতুন অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরেছে চীন। বিশ্লেষকেরা বলছেন, এ পরীক্ষার মাধ্যমে শুধু ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতাই নয়, বরং পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন পরিচালনা, নিয়ন্ত্রণ ও গোপন যোগাযোগ ব্যবস্থার মতো অত্যন্ত স্পর্শকাতর স

১৫ ঘণ্টা আগে

ন্যাটোতে বুলেটসহ রিভলভার উপহার এরদোয়ানের!

ন্যাটো শীর্ষ সম্মেলনে রাষ্ট্রনেতাদের মধ্যে স্মারক, শিল্পকর্ম বা সাংস্কৃতিক উপহার বিনিময়ের রেওয়াজ পুরনো। কিন্তু এবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত সম্মেলন শেষে অতিথি নেতাদের হাতে উপহার তুলে দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। কূটনৈতিক মহলে তার এ উপহার বিস্ময়ের জ

১৫ ঘণ্টা আগে

বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।

১৭ ঘণ্টা আগে