মালয়েশিয়ায় ১৩৪ বাংলাদেশিসহ গ্রেপ্তার ২৩২

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

বাংলাদেশিসহ ২৩২ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার অভিবাসন পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে শুরু হওয়া অভিযান চলে দিবাগত রাত ৩টা পর্যন্ত। গ্রেপ্তারের আগে ৩৫৬ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়।

মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তিয়াং দুয়া এলাকায় নির্মাণাধীন টেরেসা হাউজে অভিযান চালিয়ে রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এতে পুত্রজায়া ইমিগ্রেশন, মেলাকা এবং নেগেরি সেম্বিলান, জাতীয় নিবন্ধন বিভাগ ও সিভিল ডিফেন্স ফোর্সের সমন্বয়ে ১৬০ জন কর্মকর্তা এবং সদস্যরা অভিযানে অংশ নেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে মেলাকার অভিবাসন বিভাগের পরিচালক অনির্বান ফৌজি মোহম্মদ আইনি জানিয়েছেন, গ্রেপ্তারদের মধ্যে ৮২ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ১২ জন নারী, ১৩৪ জন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং তিনজন মিয়ানমারের পুরুষ রয়েছেন। অভিযানের সময় অবৈধ অভিবাসীরা ড্রেনে লুকিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

অনির্বান বলেন, ধারা ৬(১)(সি) ও ১৯৫৯/৬৩ অনুসারে বৈধ ভ্রমণ নথি উপস্থাপন করতে ব্যর্থ হওয়ার এবং অতিরিক্ত থাকার জন্য একই আইনের ১৫(১)(সি) ধারা অনুসারে তদন্ত করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।

৪ ঘণ্টা আগে

সব ‘তুরুপের তাস’ হাতে, জয় হবে যুক্তরাষ্ট্রেরই: ভ্যান্স

ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ

১৩ ঘণ্টা আগে

ইউরোপে একের পর এক দেশে ভাঙছে তাপমাত্রার রেকর্ড, জার্মানি-ইতালিতে চরম সতর্কতা

ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি ও ইতালিকে গ্রাস করেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে ডেনমার্ক, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর

১৩ ঘণ্টা আগে

ইতালিতে ৩ বাংলাদেশি হত্যায় সন্দেহভাজনের ছবি প্রকাশ

ইতালির রাজধানী রোমে একটি বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। রোমের প্রসিকিউটর কার্যালয়ের নির্দেশে এ ছবি প্রকাশ করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে