ইসরায়েলি হামলায় লেবাননে ৪ বাংলাদেশি আহত

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার (৫ মে) ইসরায়েল-লেবানন সীমান্তবর্তী দক্ষিণ লেবাননে ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: রয়টার্স

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারী ও একজম পুরুষ। বাকি দুজন শিশু।

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

দূতাবাস সূত্র জানায়, আহতদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মো. মোমিন মিয়া ও নরসিংদীর জয়েনা আক্তার। আহত দুই শিশুর পরিচয় এখনো জানা যায়নি। বিস্ফোরণে জয়েনা তার পা হারিয়েছেন। দূতাবাস জানিয়েছে, দুই শিশু আহত তিনজনের বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

আহতদের নাবাতিহের রাগেব হার্ব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং আজ শুক্রবার তাদের সাইদায় স্থানান্তর করার কথা রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলম্বিয়ায় ২ সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে অর্ধশতাধিক নিহত

এক বিবৃতিতে সংঘর্ষে জড়িত ফার্কের একাংশ সংঘর্ষ ও প্রাণহানির তথ্য জানায়। পরে কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন। দেশটির সেনাবাহিনীও ওই এলাকায় সংঘর্ষের কথা স্বীকার করেছে। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে সরকারিভাবে বিস্তারিত জানানো হয়নি।

৮ ঘণ্টা আগে

রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম সহায়তা পাচ্ছে তালেবান সরকার

এই চুক্তিতে কেবল আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম রয়েছে, নাকি ড্রোনের মতো হামলার সরঞ্জামও অন্তর্ভুক্ত আছে, তা এখনো পরিষ্কার নয়। তবে বিবিসিকে সূত্রগুলো জানিয়েছে, দুপক্ষই একটি চুক্তি সই করেছে, যেখানে আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের পাশাপাশি স্থল সামরিক সরঞ্জাম এবং তালেবান সরকারের সামরিক বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ

৯ ঘণ্টা আগে

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সমঝোতায় ইরান-যুক্তরাষ্ট্র, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা

নতুন এই সমঝোতার আওতায় দুই দেশের মধ্যকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বৃদ্ধি পাবে। এই সময়ে হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিকভাবে নৌযান চলাচল করতে পারবে। আর দুই দেশের কূটনীতিক ও মধ্যস্থতাকারীরা ইরানের পারমাণবিক কর্মসূচির মতো অত্যন্ত জটিল ও স্পর্শকাতর ইস্যুগুলো সমাধানের জন্য আলোচনা চালিয়ে যাবেন।

১৬ ঘণ্টা আগে

নতুন করে সংঘাতে ইরান-যুক্তরাষ্ট্র, শান্তির সুবাতাস ছাপিয়ে ফের যুদ্ধের দামামা?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান সম্পর্কটা চরম গোলমেলে ও বিভ্রান্তিকর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— দুই দেশ কি আসলেই শান্তির কাছাকাছি রয়েছে, নাকি ফের একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে?

২০ ঘণ্টা আগে