প্রতিবেদক, রাজনীতি ডটকম

উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার চেষ্টা চালান অনেক বাংলাদেশি। বৈধভাবে সফল না হয়ে বেছে নেন অবৈধপথ। আর স্বপ্নের ইউরোপ যাওয়ার পথে আটকা পড়েন লিবিয়ায়। হতে হয় নানা হয়রানির শিকার। জিম্মি করে হাতিয়ে নেওয়া হয় সর্বস্ব। তবে এবার দেশটিতে আটকে পড়া ১৫৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার।
লিবিয়ার ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটককে পড়া ১৫৮ বাংলাদেশি নাগরিক মঙ্গলবার (১৭ জুন) ভোর ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।
বাংলাদেশ দূতাবাস, লিবিয়া জানিয়েছে, সোমবার (১৬ জুন) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইওএম ভাড়া করা বুরাক এয়ারের বিশেষ ফ্লাইট (নম্বর: UZ222) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। মঙ্গলবার (১৭ জুন) ভোর ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের নিরলস প্রচেষ্টায় আটক এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।
১৭ ঘণ্টা আগে
হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌ যানে বিমান হামলার পর এবার স্থলভাগেও মাদক চোরাচালানকারী সংগঠনগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার মিত্র দেশগুলোর সেনারাও অংশ নিতে পারে।
১৭ ঘণ্টা আগে
ওয়াংচুক বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে এমন ‘নিঃস্বার্থ, নির্ভীক ও চরিত্রবান’ নারী-পুরুষকে সামনে আনতে হবে, যারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবেন। এ জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত একজন করে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের পরিচালিত এ সেবায় মাসে সর্বোচ্চ ১ লাখ ডলারের বিনিময়ে ট্রুথ সোশ্যালে থাকা ১০টি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্ট অন্যদের আগে দেখার সুযোগ দেওয়া হয়। এসব অ্যাকাউন্টের মধ্যে ট্রাম্পের নিজের অ্যাকাউন্টও রয়েছে।
১ দিন আগে