মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ ৫২ অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। বুধবার জোহরের ইস্কান্দার পুতেরি এলাকায় একটি অ্যালুমিনিয়াম কারখানা এবং বেকারি থেকে তাদের আটক করা হয়। একই সঙ্গে এসব শ্রমিককে আশ্রয় দেওয়ার জন্য ওই কারখানা এবং বেকারির ব্যবস্থাপকদের আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভারপ্রাপ্ত স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ফয়জল শামসুদিন এক বিবৃতিতে বলেছেন, রাজ্যে কর্মরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জনসাধারণের তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছিল।
তিনি বলেন, উভয় অভিযানে প্রায় ৭৬ ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এরমধ্যে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে প্রবিধান লঙ্ঘনের দায়ে ৫২ জনকে আটক করা হয়। বিদেশিরা তাদের সামাজিক ভিজিট ভিসা লঙ্ঘন করেছেন এবং অতিরিক্ত অবস্থান করেছেন। আবার কেউ কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ফয়জল জানান, অবৈধ অভিবাসী রোধে জোর প্রচেষ্টা চালিয়ে যাবে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। পাশাপাশি এদের নিয়োগকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।
১ দিন আগে
তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।
১ দিন আগে
জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।
২ দিন আগে
ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক
২ দিন আগে