দক্ষিণ আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশির মৃত্যুতে হাইকমিশনারের দুঃখ প্রকাশ

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৯: ৩৩
প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। (ইনসেটে) সমো টাউনে একটি দোকানে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের কাছে সমো টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত এবং একজন গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রিটোরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফী।

একই সঙ্গে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং গুরুতর আহত বাংলাদেশি নাগরিকের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ হাইকমিশন।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকমিশনার শাহ আহমেদ শফী মঙ্গলবার দুপুরে সমো টাউন, কুইন্সটাউনের উদ্দেশে রওনা হচ্ছেন। সফরকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন, নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে খোঁজখবর নেবেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ ছাড়া স্থানীয় প্রশাসন ও দক্ষিণ আফ্রিকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন হাইকমিশনার। বৈঠকে ঘটনার সর্বশেষ পরিস্থিতি, তদন্তের অগ্রগতি এবং ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের সম্ভাব্য সব ধরনের সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশন বদ্ধপরিকর।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে হামলার মধ্যেই আলোচনার দাবি ট্রাম্পের, ওয়াশিংটনে নেতানিয়াহু

প্রায় দুই সপ্তাহ ধরে চলা নিয়মিত মার্কিন বিমান হামলা এবং পালটাপালটি আক্রমণ বন্ধ হওয়ার মধ্য দিয়ে একটি যুদ্ধবিরতীর পরিবেশ সৃষ্টি হয়েছে।

১১ ঘণ্টা আগে

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বন্দুক হামলা, নিহত ১

মেক্সিকো সিটির নিরাপত্তা বিষয়ক সচিবালয় ঘটনাটিকে একটি ‘সরাসরি লক্ষ্যভিত্তিক হামলা’ হিসেবে চিহ্নিত করেছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গুলিতে ৪২ বছর বয়সি এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং আহত অপর দুই ব্যক্তির বয়সই ৩৯ বছর। হামলা চালিয়ে সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেলে করে পালিয়ে যান।

১১ ঘণ্টা আগে

উত্তর ইরাকের কুর্দি গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

গ্যাসক্ষেত্রে হামলার প্রায় একই সময়ে সুলাইমানিয়া থেকে ২০০ কিলোমিটার দূরে কুর্দিস্তানের রাজধানী এরবিলেও পরপর বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের তীব্রতা স্পষ্ট হয়ে উঠেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী,

১১ ঘণ্টা আগে

ট্রাম্পের শুরু করা ইরান যুদ্ধ নিয়ে অমীমাংসিত ৬ প্রশ্ন

বর্তমানে সবচেয়ে লক্ষণীয় পরিবর্তন হচ্ছে, যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রে যে সীমিত সমর্থন ছিল, সেটিও টালমাটাল হয়ে পড়ছে। প্রায় টানা দুই সপ্তাহ রাতভর হামলার পর আপাতত মার্কিন সামরিক অভিযান স্থগিত রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন বিভিন্ন সময়ই সংঘাত আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে আসছে।

২০ ঘণ্টা আগে