ডেস্ক, রাজনীতি ডটকম

নিজেদের ক্রমবর্ধমান অর্থনীতির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া।
গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেজাজ।
প্রেসিডেন্ট বেজাজ বলেন, ‘আমাদের দেশের জন্য কর্মী প্রয়োজন এবং বেশ কয়েকটি আলবেনীয় কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য আবেদন জমা দিয়েছে।’
তিনি আরও বলেন, পর্যটনসহ বিভিন্ন খাতে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানো সম্ভব। তিনি আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে বাংলাদেশি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের তারুণ্যদীপ্ত ও কর্মঠ জনশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে তিনি ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য আলবেনিয়া সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন যে, বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদনের জন্য নয়াদিল্লি যেতে হয়। এর জবাবে প্রেসিডেন্ট বেজাজ জানান, আলবেনিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি বিবেচনা করছে।
তিনি দুদেশের মধ্যে সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের সরকারি সফরের মতো প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধিরও আহ্বান জানান।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ ডাক্তার, নার্স, কারখানার কর্মী এবং কৃষি শ্রমিকসহ বিভিন্ন ধরনের জনশক্তি সরবরাহ করতে সক্ষম। তিনি এই নিয়োগ প্রক্রিয়াকে সহজ করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন।
প্রেসিডেন্ট বেজাজ আরও জানান, আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিদ্যমান আন্তর্জাতিক ভর্তি প্রকল্পের অধীনে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত।
বৈঠকে এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

পরে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীপকে বলেন, ‘ইনস্টাগ্রামে অনেকেই মন্তব্য করে জানতে চাইছেন, যন্তর মন্তর সিজন-টু কবে আসছে। তাদের আমি জানাতে চাই, খুব শিগগিরই যন্তর মন্তর সিজন-টু আসছে।’
১৫ ঘণ্টা আগে
বুধবার (১২ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, ইরানি ওই কর্মকর্তার মন্তব্য সংকটের দ্রুত সমাধানের সম্ভাবনা আরও ক্ষীণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে মঙ্গলবার ওই অঞ্চলে জাহাজ চলাচলে পৃথক হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এতে তেলের দামও বেড়েছে।
১৭ ঘণ্টা আগে
লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় একটি পণ্যবাহী জাহাজের চার নাবিক নিহত হয়েছেন। পরে উদ্ধারকাজে গিয়ে হুতিবিরোধী দুই ইয়েমেনি উদ্ধারকর্মীও নিহত হন। সব মিলিয়ে এ ঘটনায় ৩ পাকিস্তানিসহ ছয়জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
১ দিন আগে
সম্মেলনে ইয়োসি কোহেন বলেন, "স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত ও নিখুঁত তথ্য পাওয়ার লক্ষ্যেই আমরা ফোরদো পারমাণবিক স্থাপনাটিতে বারবার পরিদর্শন চালিয়েছি।" তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত কোহেন ঠিক কখন এসব সফর হয়েছিল বা গোয়েন্দারা কীভাবে সেখানে প্রবেশ করেছিল, সে বিষয়ে
১ দিন আগে