সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম রনি নামে (২২) এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে সৌদি আরবের আলকাছিম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার রাতে তার কর্মস্থল রিয়াদ থেকে দাম্মাম যাওয়ার পথে আলকাছিম নামক স্থানে সড়ক দুর্ঘটনায় রনি গুরুতরভাবে আহত হন। আব্দুর রহিম রনি উপজেলার রায়কোট গ্রামের জয়নাল আবেদীন জনির একমাত্র ছেলে। আব্দুর রহিম রনি জেলার চৌদ্দগ্রাম সরকারি কলেজ থেকে ২০২২ সালে এইচএসসি পাস করেন।

চলতি বছরের জুলাই মাসে তিনি সৌদি আরব যান। কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি।

আব্দুর রহিম রনি’র চাচা মাস্টার জাফর আহম্মদ আপন বলেন, আমার ভাতিজা আব্দুর রহিম রনি সৌদি আরবের রিয়াদ এলাকায় একটি হোটেলে কাজ করতেন। গতকাল রাতে রনিসহ কয়েকজনকে রিয়াদ থেকে তার মালিকানাধীন দাম্মাম এলাকার অন্য একটি হোটেলে স্থানান্তর করার জন্য গাড়িতে করে পাঠানো হয়। তাদের বহনকারী গাড়ি চালক ড্রাইভিং অবস্থায় ঘুমিয়ে গেলে একটি মালবাহী ট্রলি গাড়ির সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে রনি মারাত্মক ভাবে আহত হন।

এ সময় পুলিশ সবাইকে উদ্ধার করে স্থানীয় আলকাছিম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। আজ দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।

১ দিন আগে

মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ বাদীর ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা

তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।

১ দিন আগে

জাতিসংঘ পাবে ৪৯ হাজার কোটি টাকা, ৯ হাজার কোটি ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।

১ দিন আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি আদালতে বাতিল

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক

২ দিন আগে