প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আমেরিকার কঠোর পদক্ষেপ এবং তাকে আটকের দাবির মধ্যেই ইরানের নেতাদের একই পরিণতির হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিদ।
সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং মাদুরোকে আটকের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবির পর ল্যাপিদ এক্সে (আগে টুইটার) লিখেছেন, ‘আমি ইরানের নেতাদের পরামর্শ দিচ্ছি, ভেনেজুয়েলায় কী ঘটছে সেদিকে ভালোভাবে তাকান।’
মূলত, ভেনেজুয়েলায় মাদুরো সরকারের কোণঠাসা অবস্থার ইঙ্গিত দিয়েই তিনি ইরানকে সতর্ক করেছেন যে, বিক্ষোভে দমন-পীড়ন চালালে তাদেরও একই দশা হতে পারে।
এদিকে ইরানেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে তীব্র বিক্ষোভ চলছে। এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, “যদি ইরানে আর একজন বিক্ষোভকারীও নিহত হয়, তবে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না। আমরা ‘লকড অ্যান্ড লোডেড’ (হামলার জন্য প্রস্তুত)।”
ট্রাম্পের এই হুমকির পর জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি ট্রাম্পের এই বক্তব্যকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ইরানের সার্বভৌমত্বের ওপর ‘বেআইনি হুমকি’ বলে উল্লেখ করেছেন।
ইরানকে উদ্দেশ করে ল্যাপিদের মন্তব্য মূলত ভেনিজুয়েলার বর্তমান পরিস্থিতি এবং ট্রাম্পের এই কড়া অবস্থানের সঙ্গে ইরানের চলমান অস্থিরতাকে এক সুতোয় গেঁথে দিয়েছে।

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।
১০ ঘণ্টা আগে
৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবেও কঠিন হয়ে উঠেছে। দুর্নীতির মামলায় বিচারাধীন এই নেতা এখন ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।
১১ ঘণ্টা আগে
লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর অন্তর্বর্তীকালীন ইরান যুদ্ধ চুক্তিকে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টা আবারও জোরদার হয়েছে। এই আলোচনার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উভয়েই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এক্সিওসের বরাতে জানিয়ে
১৩ ঘণ্টা আগে