জার্মান নির্বাচনে বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ/সিএসইউ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ০৩
জার্মানির জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন সিডিইউ/সিএসইউ প্রার্থী ফ্রিডরিশ ম্যার্ৎস। বুথ ফেরত জরিপের তথ্য বলছে, তিনিই হতে পারেন জার্মানির পরবর্তী চ্যান্সেলর৷ ছবি: এএফপি

জার্মানিতে জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে৷ বুথ ফেরত জরিপের তথ্য বলছে, ভোটে এগিয়ে আছে রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ৷ দ্বিতীয় অবস্থানে আছে কট্টর ডানপন্থি দল এএফডি৷ তৃৃতীয় অবস্থানে রয়েছে এসপিডি৷

ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, রোববার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় ভোট৷ একটানা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত৷ এখন চলছে গণনা৷ ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল নাগাদ শেষ হবে পূর্ণ ভোট গণনা৷

ভোট গণনা শেষ না হলেও বুথ ফেরত জরিপ থেকে নির্বাচনের ফল সম্পর্কে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে৷ এতে দেখা গেছে, রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ ২৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে৷ দ্বিতীয় অবস্থানে আছে কট্টর ডানপন্থি দল এএফডি৷ তারা পেয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ ভোট৷

অন্যদিকে বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে, বর্তমান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন এসপিডি রয়েছে তৃতীয় অবস্থানে৷ এই দলটিকে ভোট দিয়েছে ১৬ শতাংশ জার্মান নাগরিক৷

বুথ ফেরত জরিপ অনুযায়ী ফলাফল এলে সিডিইউ/সিএসইউ প্রার্থী ফ্রিডরিশ ম্যার্ৎস হতে পারেন জার্মানির পরবর্তী চ্যান্সেলর৷ তবে তার দল এককভাবে সরকার গঠন করতে পারবে না। তাদের এসপিডি বা গ্রিনের সঙ্গে জোট করে সরকার গঠন করতে হবে।

১৯ দশমিক ৫ শতাংশ ভোট নিয়ে এএফডি দ্বিতীয় স্থানে থাকলেও কট্টর অবস্থানের কারণে তাদের এড়িয়ে চলছে বাকি সব রাজনৈতিক দল৷ তাই জোট সরকারে দলটিকে দেখা না যাওয়ার সম্ভাবনা প্রবল৷

এবারের সংসদ নির্বাচনে মোট ভোটার প্রায় ছয় কোটি৷ নির্বাচনে ৮৩ থেকে ৮৪ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে৷ জার্মানির সাম্প্রতিক জাতীয় নির্বাচনে এটি রেকর্ড৷

গত নভেম্বেরে এসপিডির নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠিত হলো দেশটিতে৷ জনমত জরিপে এগিয়ে আছে রক্ষণশীল দল সিডিইউ৷

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১১ ঘণ্টা আগে

মানুষের কান্নায় ‘বিস্মিত’ ট্রাম্প, ভেবেছিলেন ইরানিরা খামেনিকে ‘ঘৃণা করে’

আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!

১৩ ঘণ্টা আগে

৫ মাস পর ইরান-কাতার সামুদ্রিক বাণিজ্য শুরু

গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে দীর্ঘ চার মাসব্যাপী চলা সংঘাত অবসানের ঘোষণা আসে। এই চুক্তির আওতায় পারস্য উপসাগরে যুদ্ধপূর্ব সামুদ্রিক চলাচল পুনরায় শুরুর বিষয়ে দুই পক্ষ একমত হয়। তবে উপসাগরের ভেতরে ও বাইরে জাহাজ চলাচল নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি।

১৪ ঘণ্টা আগে

হরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশের জন্য ‘বিশেষ সুবিধা’

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য হওয়া প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, ৬০ দিন পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে এই ৬০ দিনের পর কী নিয়ম হবে, তা এখনো স্পষ্ট নয়।

১৬ ঘণ্টা আগে