মার্কিন হামলায় নিহত ১৭

বেসামরিক নাগরিকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ভেনেজুয়েলা

ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হামলায় অন্তত ১৭ জন নিহত হওয়ার পর উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে সাধারণ মানুষকে অস্ত্র চালনায় প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদরিনো যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মোতায়েন ও হামলাকে “অঘোষিত যুদ্ধ” বলে উল্লেখ করেছেন। মাদুরো দ্রুত ন্যাশনাল বলিভারিয়ান মিলিশিয়াকে সক্রিয় ডিউটিতে নিয়ে আসার ঘোষণা দেন। খবর বিবিসির।

কারাকাসের পেতারে ও অন্যান্য এলাকায় সেনারা সাধারণ মানুষকে রাশিয়ার তৈরি রাইফেল, ট্যাঙ্ক এবং যুদ্ধকৌশল সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছে।

দীর্ঘদিন ধরে মিলিশিয়ার সদস্য ৬৮ বছর বয়সী এডিথ পেরালেস বলেন, “আমাদের মাতৃভূমি রক্ষার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।”

৬৯ বছর বয়সী ফ্রান্সিসকো ওহেদা বলেন, “যদি যুদ্ধে জীবন দিতে হয়, আমি দেব। এমনকি বিড়ালও বন্দুক হাতে নিয়ে দেশ রক্ষা করতে বের হবে।”

৬৭ বছর বয়সী গ্ল্যাডি রদ্রিগেজ দৃঢ় কণ্ঠে জানান, “আমরা যুক্তরাষ্ট্রকে আক্রমণ করতে দেব না।”

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ওয়াশিংটন ও কারাকাসের সম্পর্ক আরও খারাপ হয়েছে।

যুক্তরাষ্ট্র মাদুরোর পুনর্নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। বিরোধী প্রার্থী এডমুন্ডো গনসালেজকে জয়ী দাবি করেছে পশ্চিমা দেশগুলো।

ট্রাম্প প্রশাসন মাদুরোকে মাদকচক্রের সহযোগী আখ্যা দিয়ে তার গ্রেপ্তারে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে।

সম্প্রতি ভেনেজুয়েলার অপরাধী গ্যাং ট্রেন দে আরাগুয়াকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

রাজনৈতিক বিশ্লেষক বেনিগনো আলারকন মনে করেন, মাদুরো সাধারণ মানুষকে মিলিশিয়ায় যুক্ত করে মূলত “মানবঢাল” তৈরি করতে চাইছেন, যাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানে বেসামরিক হতাহতের ঝুঁকি বেড়ে যায়।

মাদুরো দাবি করেছেন, ভেনেজুয়েলায় ৮২ লাখের বেশি মানুষ মিলিশিয়া ও রিজার্ভে নিবন্ধিত। তবে এই সংখ্যাটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সম্প্রতি ভেনেজুয়েলা থেকে মাদকবাহী সন্দেহে অন্তত তিনটি নৌকা ধ্বংস করেছে, যাতে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে কোনো অগ্রগতি নেই: ইরান

বুধবার (১২ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, ইরানি ওই কর্মকর্তার মন্তব্য সংকটের দ্রুত সমাধানের সম্ভাবনা আরও ক্ষীণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে মঙ্গলবার ওই অঞ্চলে জাহাজ চলাচলে পৃথক হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এতে তেলের দামও বেড়েছে।

১৬ ঘণ্টা আগে

লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলা, ৩ পাকিস্তানিসহ নিহত ৬

লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় একটি পণ্যবাহী জাহাজের চার নাবিক নিহত হয়েছেন। পরে উদ্ধারকাজে গিয়ে হুতিবিরোধী দুই ইয়েমেনি উদ্ধারকর্মীও নিহত হন। সব মিলিয়ে এ ঘটনায় ৩ পাকিস্তানিসহ ছয়জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

২০ ঘণ্টা আগে

ইরানের পরমাণু স্থাপনায় 'রেকি' করার দাবি সাবেক মোসাদ প্রধানের

সম্মেলনে ইয়োসি কোহেন বলেন, "স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত ও নিখুঁত তথ্য পাওয়ার লক্ষ্যেই আমরা ফোরদো পারমাণবিক স্থাপনাটিতে বারবার পরিদর্শন চালিয়েছি।" তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত কোহেন ঠিক কখন এসব সফর হয়েছিল বা গোয়েন্দারা কীভাবে সেখানে প্রবেশ করেছিল, সে বিষয়ে

১ দিন আগে

মাঝ আকাশে ৩০০ ফুট পতন: ভারতীয় সেই পাইলটের শরীরে গাঁজা শনাক্ত

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফার্স্ট অফিসারের পরীক্ষার ফল নেগেটিভ এলেও ক্যাপ্টেন দুটি পরীক্ষাতেই অকৃতকার্য হন। বিশেষ করে দ্বিতীয় পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি গাঁজা সেবন করেছিলেন। তবে তিনি কখন বা কোথায় গাঁজা সেবন করেছিলেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

১ দিন আগে