নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’-এর সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উন্নত এভিয়নিক্স ও আধুনিক নেভিগেশন ব্যবস্থা সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি অনেক দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। ভারতের সঙ্গে এক বছর আগের রক্তক্ষয়ী সীমান্ত যুদ্ধের পর নিজেদের সামরিক সক্ষমতা ও অপারেশনাল দক্ষতা যাচাইয়ের অংশ হিসেবে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইসলামাবাদ।

বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইএসপিআর জানায়, আর্মি রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো মূলত নির্ভুলভাবে লক্ষ্যভেদে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই তৈরি করা হয়েছে। ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রটিতে উন্নত এভিয়নিক্স এবং আধুনিক নেভিগেশন ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যা অনেক দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, সৈন্যদের অপারেশনাল দক্ষতা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্রের বিভিন্ন কারিগরি দিকগুলোর কার্যকারিতা যাচাইয়ের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। আর্মি রকেট ফোর্স কমান্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই সফল উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন।

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে এক বছর আগের সংক্ষিপ্ত কিন্তু তীব্র এক যুদ্ধের প্রেক্ষাপটে এই পরীক্ষা চালাল পাকিস্তান। উল্লেখ্য, এক বছর আগে ভারত ও পাকিস্তান ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ভারী কামানের গোলাবর্ষণ করে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছিল, যা পরে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়।

রাজনীতি/এসআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধে বাস্তুচ্যুত, ঘরবাড়ি রুশদের দখলে— ফেরার জায়গা নেই হাজারও ইউক্রেনীয়ের

অনুসন্ধানে রাশিয়া-নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত ৫১৬টি ‘মালিকবিহীন সম্পত্তি’র তালিকা বিশ্লেষণ করা হয়। একই ঠিকানা একাধিকবার গণনা না করতে তালিকাগুলো যাচাই-বাছাই করে পুনরাবৃত্তি বাদ দেওয়া হয়েছে এবং পরে যেসব সম্পত্তির মালিক নিজেদের অধিকার প্রমাণ করতে পেরেছেন, সেগুলোও হিসাব থেকে বা

১৯ ঘণ্টা আগে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্পে আদালতের নিষেধাজ্ঞা

রায়ে আদালত বলেন, "প্রত্যেক প্রেসিডেন্টের মনে রাখা উচিত যে তারা হোয়াইট হাউসে সাময়িক সময়ের জন্য অতিথি— ভবনের মালিক নন। হোয়াইট হাউসে বিশালাকৃতির কোনো বলরুম নির্মাণ করা হবে কি না, সে সিদ্ধান্ত নেবে কংগ্রেস (মার্কিন পার্লামেন্ট)। এটি রাষ্ট্রের নির্বাহী বিভাগের স্বেচ্ছাধীন কোনো বিষয় নয়।"

১৯ ঘণ্টা আগে

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ৬০ দিনের বিরতির আভাস মার্কিন অর্থমন্ত্রীর

যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। এর ফলে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম হ্রাস পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন অর্থমন্ত্রী।

১৯ ঘণ্টা আগে

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অর্ধেকেরও বেশি বাংলাদেশি

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষাকারী সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রা উপকূলে ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকার সন্ধান পায়। খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ড ও স্থানীয় একটি মাছ ধরার ট্রলার যৌথ অভিযান চালিয়ে

২০ ঘণ্টা আগে