৫৭ দিন পর ইরানের প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

ডেস্ক, রাজনীতি ডটকম
ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি
ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

দীর্ঘ ৫৭ দিন বন্ধ থাকার পর ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর আবারও চালু হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ থাকায় তেহরানের এই গুরুত্বপূর্ণ প্রবেশপথটি দীর্ঘদিন অচল ছিল। আকাশসীমা পুনরায় খুলে দেওয়ার পর দুই দিন ধরে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) আল জাজিরার খবরে বলা হয়েছে, স্বাভাবিক সময়ে এ বিমানবন্দর দিয়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ফ্লাইট পরিচালিত হলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র ১০ থেকে ১৫টিতে। তবে ধীরে ধীরে কার্যক্রম বাড়ছে এবং টার্মিনালগুলোতে যাত্রীদের উপস্থিতিও বাড়তে শুরু করেছে।

যুদ্ধের কারণে দেশের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির মধ্যেই এই বিমানবন্দরটি পুনরায় চালু করা হলো। এর আগে তেহরানের দ্বিতীয় বিমানবন্দর মেহরাবাদ একাধিকবার হামলার শিকার হয়। অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত এই বিমানবন্দর ছাড়াও তাবরিজ ও উর্মিয়ার মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরও হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক সংঘাতে যাত্রীবাহী একাধিক বিমান ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের বিমান খাত বড় ধরনের সংকটে পড়েছে। বিমানবন্দর পুনরায় চালু হলেও যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

অবকাঠামো কিছুটা স্বাভাবিক হলেও ইরানে এখনো অনিশ্চয়তা ও উদ্বেগ বিরাজ করছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ভবিষ্যতে স্থায়ী শান্তি আসবে নাকি আবারও সংঘাত শুরু হবে— এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement