মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

ডেস্ক, রাজনীতি ডটকম
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় একটি মসজিদের ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘন’ এবং সেখানে ‘অনৈতিক কাজে’ জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার মক্কা অঞ্চলে তাদের এই দণ্ড কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আজেল নিউজ এ তথ্য জানিয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন— নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ লিপ্ত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুজনের মৃত্যুদণ্ডের রায় দেন।

পরে রায় চূড়ান্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে তা কার্যকর করা হয়। তবে কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পবিত্র স্থান ও মসজিদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ইসলামি আইন বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ন করা কিংবা সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement