ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি

বাসস

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের প্রাণহানি ও অপর ১০ জন নিখোঁজ হয়েছে। মুষলধারে বৃষ্টির কারণে পশ্চিম সুমাত্রা প্রদেশের পেসিসির সেলাতান রিজেন্সিতে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হওয়ায়, প্রায় ৪৬ হাজার লোককে অস্থায়ী আশ্রয়স্থলে সরিয়ে নিতে হয়েছে। খবর এএফপির।

পেসিসির সেলতান দুর্যোগ প্রশমন সংস্থার ভারপ্রাপ্ত প্রধান ডনি ইউসরিজাল একটি বিবৃতিতে বলেন, দশ জনের মৃতদেহ পাওয়া গেছে। সুতেরা মহকুমার লাংগাই গ্রামের দু’জন, কোটো ইলেভেন তারুসান মহকুমার সাতজন এবং অন্য একজনকে লেঙ্গায়াং মহকুমার বলে সনাক্ত করা হয়েছে।

ডনি জানান, খারাপ আবহাওয়া ১০ নিখোঁজ ব্যক্তির সন্ধান প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়। বন্যায় বিচ্ছিন্ন মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা নৌকা ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে ডনি বলেন, আজ সকাল পর্যন্ত বৃষ্টিপূর্ণ আবহাওয়া ও কিছ পয়েন্টে প্রবেশ দুঃসাধ্য হওয়ায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে।

ভূমিধসে অন্তত ১৪টি বাড়ি চাপা পড়েছে, ২০হাজারের বেশি বাড়ি প্লাবিত হয়েছে ও আটটি সেতু ভেঙে পড়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।

১৪ ঘণ্টা আগে

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

১৫ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

১৮ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে