ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে আবারো যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় বড় ধরনের হামলা চালানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েল; এখন কেবল হোয়াইট হাউজের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।

বুধবার রাতে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এবং ইসরাইলি গণমাধ্যম 'কান'-এর বরাতে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে 'সবুজ সংকেত' পেলেই যেকোনো মুহূর্তে শুরু হতে পারে এই অভিযান।

পেন্টাগন ইতিমধ্যে অঞ্চলে ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করেছে, অন্যদিকে ইরানও তাদের পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। কূটনীতি না কি সংঘাত—বিশ্ব এখন তাকিয়ে আছে ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

ইরানে হামলার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্রও। সব ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ নাগাদ এ হামলা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি।

বিষয়টি সম্পর্কে অবগত বিভিন্ন সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের বক্তব্য-হামলা নয়, ইরানকে হুমকি-ধমকি দিয়ে চুক্তিতে বসানোয় ট্রাম্পের আসল উদ্দেশ্য।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর ইরানের পারমাণবিক শক্তি প্রধান মোহাম্মদ এসলামী বলেছেন, কোনো দেশই ইসলামিক প্রজাতন্ত্রকে পারমাণবিক সমৃদ্ধির অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। বৃহস্পতিবার এসলামী বলেছেন, ‘পারমাণবিক শিল্পের মূল ভিত্তি হলো সমৃদ্ধি। পারমাণবিক প্রক্রিয়ায় যা করতে চান, তার জন্য আপনাকে পারমাণবিক জ্বালানি প্রয়োজন’।

সূত্রমতে, গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে পেন্টাগন। বুধবারও ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে ৫০ মার্কিন যুদ্ধবিমান পৌঁছানোর খবর পাওয়া গেছে। হোয়াইট হাউজকে জানানো হয়েছে, সামরিক বাহিনী যে কোনো মুহূর্তে অভিযানের জন্য প্রস্তুত। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো কংক্রিট ও মাটি দিয়ে ঢেকে সুরক্ষিত করার চেষ্টা করছে। হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে হামলার পক্ষে-বিপক্ষে নানা যুক্তি দিচ্ছেন।

বুধবারও হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। এর আগে জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে হওয়া পরোক্ষ আলোচনার বিষয়ে তাকে ব্রিফ করেন। জেনেভায় দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হলেও কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, কূটনীতিই ট্রাম্পের প্রথম পছন্দ। তবে সামরিক পদক্ষেপ নেওয়ার পথও খোলা রাখা হয়েছে।

অন্যদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরাইলি দৈনিক ইয়েডিওথ আহরোনোথ জানিয়েছে, নেতানিয়াহু বিভিন্ন উদ্ধার-সংস্থা ও হোম ফ্রন্ট কমান্ডকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

পত্রিকাটি আরও বলেছে, ইসরাইলের বিভিন্ন নিরাপত্তা সংস্থায় ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করা হয়েছে। ইসরাইলি সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, ইরান ইস্যু নিয়ে বৃহস্পতিবার (ডাকা নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকটি হঠাৎ স্থগিত করে আগামী রোববার নেওয়া হয়েছে। তবে এর কারণ জানানো হয়নি।

সংবাদমাধ্যমটি আরও জানায়, এবারের হামলা হবে অনেক বড়। যা কয়েক সপ্তাহব্যাপী চলবে। গত মাসে ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্র যে নির্দিষ্ট হামলা চালিয়েছিল, ইরানের হামলা এমন হবে না। এটি হবে ব্যাপক ও বিস্তৃত।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল

পবিত্র রমজান মাস শুরুর প্রাক্কালে ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ চত্বরের ভেতর থেকে মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরোনো শহরজুড়ে।

২ দিন আগে

মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার শক্তি ইরানের আছে, খামেনির হুঁশিয়ারি

কূটনীতি ও সামরিক শক্তির এই পাল্টাপাল্টি প্রদর্শনীতে বিশ্ব অর্থনীতি ও তেলের বাজার নতুন করে অস্থিরতার মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

২ দিন আগে

হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান

অবশ্য হরমুজ প্রণালী যে বন্ধ করা হতে পারে— এমন ইঙ্গিত গত মঙ্গলবার দিয়েছিল রেভোল্যুশনারি গার্ড। আইআরজিসি’র কমান্ডার ও মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাঙ্গসিরি এক বিবৃতিতে জানিয়েছিলেন, হরমুজ প্রণালীতে লাইভ মহড়ার আয়োজন করতে যাচ্ছে। যতদিন এই মহড়া চলবে— ততদিন এই প্রনালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল বন্

২ দিন আগে

পাকিস্তানে জোড়া বোমা হামলা ও গোলাগুলিতে নিহত অন্তত ১৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক দুটি বোমা হামলা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য প্রকাশ করেছে।

৩ দিন আগে