ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

ডেস্ক, রাজনীতি ডটকম
২০২৩ সালে ইতালির রোমে একটি বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।

ইতালির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানায়, চুক্তিটিতে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি গবেষণায় সহযোগিতা অন্তর্ভুক্ত ছিল। তবে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ইতালির সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মেলোনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু রাখার প্রয়োজনীয়তার কথা বলেন। তার মতে, এই প্রণালি শুধু জ্বালানি সরবরাহের জন্য নয়, বৈশ্বিক সার বাজারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রুশ গ্যাস ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রসঙ্গে মেলোনি জানান, রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখা হবে। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এই চাপই শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করেছে। ২০২৭ সালের মধ্যে এ বিষয়ে আরও অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ক্যাথলিক ধর্মগুরু পোপ লিওকে নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও কড়া সমালোচনা করেন মেলোনি। তিনি এটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন এবং ধর্মীয় নেতাদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রকে কৌশলগত মিত্র হিসেবে উল্লেখ করলেও মেলোনি স্পষ্ট করেন, মিত্রদের মধ্যেও ভিন্নমত থাকা স্বাভাবিক। তার ভাষায়, ‘বন্ধু ও মিত্র হলে ভিন্নমত প্রকাশের সাহসও থাকতে হবে।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পথ নির্ধারণে ইরান-ওমানের চুক্তি

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাতিসংঘ কনভেনশন মেনে এই প্রণালীতে সব দেশের অবাধ চলাচলের অধিকার দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো। অন্যদিকে, তেহরান এই জলসীমার ওপর নিজস্ব সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং নির্দিষ্ট ফি আদায়ের পক্ষে অবস্থান নিয়েছে। ফলে সার্বিক পরিস্থিতিতে আইনি ও রাজনৈতিক টানাপোড়েন আর

১ দিন আগে

৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ভারত, জানালেন অর্থমন্ত্রী সীতারামন

অর্থমন্ত্রী জানান, এই লক্ষ্য অর্জনে কৃষি, উৎপাদনশিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই), অবকাঠামো এবং ডিজিটাল প্রযুক্তিকে কেন্দ্র করে সমন্বিত প্রবৃদ্ধির কৌশল বাস্তবায়ন করছে সরকার। একই সঙ্গে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়েও কাজ চলছে।

২ দিন আগে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার সারাদিন ইরানের সঙ্গে তার প্রশাসনের ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। তার এই মন্তব্যে পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান শিগগিরই হতে পারে— এমন আশাবাদ নতুন করে জোরালো হয়েছে।

২ দিন আগে

রুশ হামলায় কিয়েভ অঞ্চলে নিহত অন্তত ১৪, আহত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। হামলায় গুদামঘরসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। তবে কয়েকটি প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৫ জন বলে উল্লেখ করা হয়েছে।

২ দিন আগে