হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার বিধ্বস্ত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ জুন ২০২৬, ১১: ২৯
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান চরম উত্তেজনা ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি 'আপাচি' সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

সোমবার (৮ জুন) এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারে থাকা দুই ক্রুকে নিরাপদ অবস্থায় উদ্ধার করা হলেও এটি কোনো যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বলেছে, বিধ্বস্ত হেলিকপ্টারের দুই ক্রুকে নিরাপদভাবেই উদ্ধার করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা কেমন আছে সেটি স্পষ্ট করেনি মার্কিন সংবাদমাধ্যমটি।

সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস আরও বলেছে, আপাচি হেলিকপ্টারটি কি গুলি করে ভূপাতিত করা হয়েছে নাকি এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে অথবা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে কি না সেটি এখনো জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এবং সেনাবাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্ট্রাল কমান্ড এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

রোববার রাত থেকে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে আবারও সংঘাত শুরু হয়েছিল। এ সময় উভয় পক্ষ মিসাইল ও পাল্টা মিসাইল হামলা চালায়। এরমধ্যেই হরমুজে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী সহিংসতা চরমে, ঘরছাড়া হাজারও মানুষ

গত ২৯ জুন কয়েকজন ব্যক্তি ৬০ বছর বয়সী মালাউই নাগরিক ইব্রাহিম হুসেইনের বাড়িতে ঢুকে তাকে মারধর করে মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। তিনি ২০০০ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন।

১৬ ঘণ্টা আগে

মার্কিন হামলায় বিরতি, আপাতত পালটা আঘাত বন্ধ রাখছে ইরানও

ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র গত দুই সপ্তাহ ধরে প্রতি রাতেই ইরানে হামলা চালাচ্ছিল। অন্যদিকে ইরান বলছে, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখাই তাদের লক্ষ্য।

১৭ ঘণ্টা আগে

পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলারদের হামলা, ২ মসজিদে আগুন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা হামলা চালিয়ে দুটি মসজিদে আগুন দিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মসজিদসহ গ্রামের ভবনগুলোর দেয়ালে হিব্রু ভাষায় বিভিন্ন স্লোগানও লিখেছেন তারা। রোববার ভোরে এসব হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

১৯ ঘণ্টা আগে

ইরানে মার্কিন হামলায় বিরতি, তবু যুদ্ধ ছড়াচ্ছে লোহিত-কাস্পিয়ান সাগর পর্যন্ত

হামলায় বিরতির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ট্রাম্প সব সময়ই স্পষ্ট করে বলেছেন, কূটনৈতিক সমাধানই তার প্রথম পছন্দ। তবে ইরান যদি আন্তরিকভাবে আলোচনার টেবিলে না আসে, তাহলে কী ঘটতে পারে, সেটিও তিনি তাদের দেখিয়ে দিয়েছেন।

২০ ঘণ্টা আগে