ইসরায়েলি হামলায় কাঁপল লেবানন, হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

লেলেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় এক হিজবুল্লাহ কমান্ডারসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দেশটির পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে এই প্রাণঘাতী হামলা চালানো হয়। বিশেষ করে রিয়াক শহরের একটি ভবনে চালানো হামলায় নিহতের সংখ্যা ১০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ৩০ জনেরও বেশি মানুষ।

ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলাকে হিজবুল্লাহর ‘কমান্ড সেন্টার’ লক্ষ্য করে পরিচালিত অভিযান বলে দাবি করেছে।

অন্যদিকে, হিজবুল্লাহর একটি সূত্র তাদের একজন সামরিক নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে স্থানীয় উদ্ধারকারী দলগুলো।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিপর্যস্ত ভেনেজুয়েলায় ফের ভূমিকম্পের আঘাত, এবার মাত্রা ৪.৯

গত বুধবার ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় আবারও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।

১০ ঘণ্টা আগে

এক দিনের ব্যবধানে পাকিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তীব্র এই কম্পনে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঝাঁকুনি তীব্র হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

১০ ঘণ্টা আগে

ইরানে মার্কিন হামলা, মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা আঘাত

আল জাজিরা জানিয়েছে, সেন্টকমের এ ঘোষণার পরপরই দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে মার্কিন হামলা হয়েছে। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

১২ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০

ভূ-কম্পনের ৪০ ঘণ্টা পেরিয়ে পেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষ। তাদের উদ্ধারে দিন-রাত এক করে অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্ন বাহিনী। ভেনেজুয়েলা ছাড়াও, উদ্ধারকাজে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কলম্বিয়াসহ বিভিন্ন দেশের কর্মীরা।

১৩ ঘণ্টা আগে