ডেস্ক, রাজনীতি ডটকম

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৬ মিনিটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৪.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে দিল্লি ও তার আশেপাশের এলাকায় প্রবল ভূকম্পন অনুভূত হয়েছে। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক আপডেটে জানায়, দিল্লিই ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। তবে এর গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
এক সরকারি কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দিল্লির ধৌলাকুয়ানের দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশাল এডুকেশনের নিকটবর্তী এলাকা।
ওই অঞ্চলে একটি হ্রদ রয়েছে এবং প্রতি দুই থেকে তিন বছর অন্তর ছোটখাটো ভূমিকম্প হয়ে থাকে। ২০১৫ সালে সেখানে ৩.৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ভূমিকম্প আঘাত হানার সময় তীব্র শব্দও শোনা গিয়েছিল।
স্থানীয়দের দাবি, গত ২৫ বছরে দিল্লিতে এ ধরনের কম্পন অনুভূত হয়নি। ভূমিকম্পের ফলে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন দিল্লির বাসিন্দারা। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দিল্লি ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের আগ্রা, হরিয়ানাসহ বিভিন্ন জায়গায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি ও আশেপাশের এলাকার বাসিন্দাদের ‘শান্ত থাকার’ এবং নিরাপত্তা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, 'দিল্লি ও আশেপাশের এলাকায় ভূ-কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থাকার এবং সতর্কতা অবলম্বনের অনুরোধ করছি। সম্ভাব্য আফটারশকের জন্য সতর্ক থাকুন। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।'
দিল্লির ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী আতিশি এক্সে লিখেছেন, ‘দিল্লিতে শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে। সবাই সুস্থ-সালামত থাকুক, এই প্রার্থনা করি।’
দিল্লি উচ্চ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, যা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের মানচিত্র অনুযায়ী অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত। গত ২৩ জানুয়ারি, চীনের জিনজিয়াং-এ ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর দিল্লিতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল। এর দুই সপ্তাহ আগে, ১১ জানুয়ারি, আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প হওয়ার পরও দিল্লি ও আশেপাশের এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছিল।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি যুক্তরাজ্যেও ওই দিন সূর্যগ্রহণ দেখা যায়।
১৮ ঘণ্টা আগে
দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
১৮ ঘণ্টা আগে
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ
১ দিন আগে
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।
১ দিন আগে