কুম্ভমেলায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ১০

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার সময় ১০ জন ভক্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় বাসের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটেছে। হতাহতরা সবাই মহাকুম্ভ মেলায় যাচ্ছিলেন।

গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করার উৎসবকে বলা হয় মহাকুম্ভ মেলা। সেখানে যোগ দিতে ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে একদল ভক্ত গাড়ি করে যাচ্ছিলেন। অপরদিকে রাজগড় জেলা থেকে আরেকটি গাড়িতে করে আসছিল একদল ভক্ত। এরপর উভয় বাসের সংঘর্ষ হয় প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায়।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং ত্রাণ কাজ ত্বরান্বিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

এর আগেও গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদদলিত হয়ে ৪০ জন নিহত হন। এ ছাড়া গত সপ্তাহে মহাকুম্ভ মেলা থেকে ফিরে আসার পথ সাতজন মারা যান।

এনডিটিভি জানিয়েছে, ভারতে ১৩ জানুয়ারি শুরু হওয়া এই মহাকুম্ভ মেলা শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

খালি চোখে সূর্যগ্রহণ দেখে বিপদে হাজারও ব্রিটিশ নাগরিক

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি যুক্তরাজ্যেও ওই দিন সূর্যগ্রহণ দেখা যায়।

১৮ ঘণ্টা আগে

মানসিক চাপে ৫ হাজার মার্কিন সেনা, ফিরে যাচ্ছে আব্রাহাম লিংকন

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

১৮ ঘণ্টা আগে

তুরস্ক-সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা জোটে ভিড়তে পারে মিসরও

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ

১ দিন আগে

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১, কড়া জবাবের হুঁশিয়ারি

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।

১ দিন আগে