ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক রাতেই নারী ও শিশুসহ চার শতাধিক মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। নারকীয় এই তাণ্ডবকে ঘিরে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। অন্যদিকে ফিলিস্তিনি জনগণের প্রশংসা করে তিনি বলেন, “তারা অকল্পনীয় দুর্ভোগ সহ্য করেছে তবুও তাদের মনোবল এখনও দৃঢ় এবং অটল।”
তিনি এই হত্যাকাণ্ডকে ‘ঠাণ্ডা মাথায় খুন’ বলে উল্লেখ করে ইসরায়েলের সমালোচনা করে বলেছেন, “তাদের কর্মকাণ্ড প্রতীয়মান হয় যে, তাদের (ইসরায়েল) কাছে মানবতার কোনও মূল্য নেই।”
বুধবার কংগ্রেসের এই সংসদ সদস্য বলেন, ইসরায়েল সরকারের চার শতাধিক নিরীহ বেসামরিক নাগরিকের ‘ঠান্ডা মাথায়’ হত্যাকাণ্ড প্রমাণ করে যে, তাদের কাছে মানবতা কোনও মূল্য নেই।
তিনি জোর দিয়ে বলেছেন, তারা (ইসরায়েল) যত বেশি অপরাধমূলক কাজ করে, তত বেশি তারা নিজেদেরকে ‘কাপুরুষ’ হিসেবে প্রকাশ করে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “ইসরায়েলি সরকার কর্তৃক ১৩০ জন শিশুসহ ৪০০ জনেরও বেশি নিরীহ বেসামরিক নাগরিকের ঠান্ডা মাথার হত্যাকাণ্ড প্রমাণ করে যে, তাদের কাছে মানবতার কোনও মূল্য রাখে না। পশ্চিমা দেশগুলো এটি স্বীকার করুক বা না করুক, ফিলিস্তিনি জনগণের গণহত্যায় তাদের যোগসাজশ স্বীকার করুক বা না করুক, বিশ্বের সকল নাগরিক যাদের বিবেক আছে (অনেক ইসরায়েলিসহ), তারা তা দেখতে পাবে।”
কংগ্রেসের এই সাধারণ সম্পাদক আরও বলেন, “ইসরায়েলি সরকার যত বেশি অপরাধমূলক আচরণ করে, তত বেশি তারা নিজেদেরকে প্রকৃত কাপুরুষ হিসেবে প্রকাশ করে।”
সূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, দ্য প্রিন্ট, বিজনেস স্ট্যান্ডার্ড

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
১১ ঘণ্টা আগে
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ
১৭ ঘণ্টা আগে
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।
১৯ ঘণ্টা আগে
এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।
১৯ ঘণ্টা আগে