ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় একটি বাড়ির ওপর ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি প্লেন থেকে ধাতব বস্তু পড়েছে। স্থানীয় সময় শুক্রবার এই ঘটনা ঘটে। আইএএফ-এর প্লেন থেকে ধাতব বস্তু পড়ায় বাড়িটির মারাত্মক ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
এদিকে আইএএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলা হয়েছে, শিবপুরীর কাছে আইএএফ বিমান থেকে একটি অ-বিস্ফোরক বস্তু অসাবধানতাবশত পড়ে যাওয়ার ফলে স্থলভাগে সম্পত্তির যে ক্ষতি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করছে আইএএফ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় বেলা ১১টার দিকে মনোজ সাগর নামের এক শিক্ষকের বাড়ির ছাদের ওপর একটি ভারী বস্তু পড়েছে। বাড়ির দুটি কক্ষ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ফলে আশেপাশের বাড়িতেও কম্পন অনুভূত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
ঘটনার সময় সাগর তার সন্তানদের নিয়ে ঘরের ভেতরে খাবার খাচ্ছিলেন। তার স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় বিকট বিস্ফোরণে ছাদ ভেঙে পড়ে এবং উঠানে প্রায় আট থেকে ১০ ফুট গভীর একটি গর্ত তৈরি হয়।
এ বিষয়ে সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) প্রশান্ত শর্মা বলেন, বস্তুটি কোথা থেকে এসেছে তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। আছড়ে পড়া বস্তুটি খুব শক্ত বলে মনে হচ্ছে এবং এতে পোড়ার চিহ্ন রয়েছে। এই ঘটনার পর গোয়ালিয়র বিমানঘাঁটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের পর ফ্লোরেস দ্বীপের সিকা জেলার প্রধান শহর মাউমেরেতেই এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও ছয়জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে দুজন আটকা পড়েছেন।
২১ ঘণ্টা আগে
সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। ফলে এটি প্রাথমিক তথ্য এবং হতাহতের সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
১ দিন আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটিশ নেতা উইনস্টন চার্চিলের প্রতি দীর্ঘদিন ধরে নিজের মুগ্ধতার কথা বলে আসা নেতানিয়াহু পডকাস্টে উল্লেখ করেন যে, চার্চিলের ছেলে ও নাতি ছিলেন সাংবাদিক। তারা ১৯৬৭ সালের জুনে সংঘটিত ছয় দিনের যুদ্ধ নিয়ে ইসরায়েলপন্থী প্রতিবেদন তৈরি করেছিলেন।
১ দিন আগে
যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ
১ দিন আগে